কন্টেন্ট দেখুন
  • হোম
  • অ্যাপ
    • কলিংমেসেজিংগ্রুপস্ট্যাটাসচ্যানেলMeta AIনিরাপত্তা
  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
ডাউনলোড করুন
শর্তাবলী ও প্রাইভেসি পলিসি2026 © WhatsApp LLC
WhatsApp-এর হোম পেজWhatsApp-এর হোম পেজ
    • কলিং

      ভয়েস ও ভিডিওর সাথে কানেক্টেড থাকুন।

    • মেসেজিং

      স্টিকার, ভয়েস, GIF ও আরও অনেক কিছু দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করুন।

    • গ্রুপ

      গ্রুপে কানেক্ট থাকার জন্য আপনার প্রয়োজনীয় মেসেজিং ফিচার।

    • চ্যানেল

      আপনার কাছে গুরুত্বপূর্ণ, এমন প্রসঙ্গে আপডেট পান।

    • Meta AI

      WhatsApp-এর নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবহার করে যেকোনও বিষয়ে সাহায্য পান।

    • স্ট্যাটাস

      আপনার দৈনন্দিন ফটো, ভিডিও এবং ভয়েস নোট শেয়ার করুন।

    • নিরাপত্তা

      একাধিক স্তরযুক্ত সুরক্ষা যা আপনাকে নিরাপদ রাখে।

  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
  • অ্যাপ
লগইন করুনডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

মানুষের জন্য তৈরি হচ্ছে, আর এখন বিজনেসের জন্যেও

প্রতিদিন WhatsApp-এর মাধ্যমে ১০০ কোটি মানুষ নিজেদের পরিবারের লোকজন ও বন্ধুদের সাথে যুক্ত থাকেন, আর সময়ের সাথে সাথে আরও মানুষ নিজেদের জন্য গুরুত্বপূর্ণ বিজনেসের সাথে যোগাযোগ করার কাজেও এই অ্যাপ ব্যবহার করছেন। প্রকৃতপক্ষে, প্রতিদিনই প্রচুর সংখ্যক যোগাযোগ হচ্ছে, তা স্থানীয় বেকারি থেকে কারও কিছু অর্ডার দেওয়া বা জামাকাপড়ের দোকানের নতুন স্টাইল দেখে নেওয়া যাই হোক না কেন। তবে বর্তমানে এটি WhatsApp-এ যেভাবে হয় তা খুবই প্রাথমিক। আমরা বিভিন্ন দোকানদারের মুখ থেকে শুনেছি, কীভাবে তারা একটিই স্মার্টফোন থেকে WhatsApp-এর মাধ্যমে শত শত গ্রাহকের সাথে যোগাযোগ রাখেন, আবার WhatsApp-এ বিজনেস আসল কি না, সেই বিষয়ে অনিশ্চিত থাকা লোকেদের থেকেও বিভিন্ন গল্প শুনেছি। আগামী মাসগুলিতে, আমরা নতুন নতুন বৈশিষ্ট্য পরীক্ষা করব যা এইরকম কিছু চ্যালেঞ্জের সমাধান করবে এবং WhatsApp-এর মাধ্যমে লোকেদের নিজেদের পছন্দসই বিজনেসের সাথে যোগাযোগ করা আরও সহজ করবে। আমাদের পদ্ধতি খুবই সহজ - লোকেদের একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করার সময় আমরা যা শিখেছি, তা লোকেদের কাছে যেসব বিজনেস গুরুত্বপূর্ণ সেগুলোর সাথে তাদের যোগাযোগের ক্ষেত্রে সহায়তা করার জন্য আমরা প্রয়োগ করতে চাই।

আমরা জানি বিজনেসের বিভিন্ন রকমের প্রয়োজনীয়তা থাকে। যেমন, ব্যবসার একটি আনুষ্ঠানিক বা অফিসিয়াল উপস্থিতির প্রয়োজন হয় - একটি যাচাইকৃত প্রোফাইল যাতে লোকেরা বিজনেসকে কোনো স্বতন্ত্র ব্যক্তির থেকে আলাদা করতে পারে - আর যার ফলে মেসেজের উত্তর দেওয়াও সহজ হয়। আমরা ছোট কোম্পানির পাশাপাশি, বিশাল পরিসরে কাজ করা বিশ্ব জুড়ে গ্রাহক থাকা বড় কোম্পানি, যেমন এয়ারলাইন, ই-কমার্স সাইট ও ব্যাঙ্কের মতো কোম্পানির জন্যেও ফ্রি WhatsApp Business অ্যাপের মাধ্যমে নতুন নতুন টুল তৈরি ও পরীক্ষা করছি। এই বিজনেসগুলি আমাদের এই সমাধান ব্যবহার করে তাদের গ্রাহকদের ফ্লাইটের সময়, ডেলিভারির নিশ্চিতকরণ এবং অন্যান্য আপডেটের মতো দরকারী বিজ্ঞপ্তি দিতে পারবে।

লোকজনের কোনো বিজনেসের সাথে যোগাযোগ করার সময়, তা সে কাছেই হোক বা পৃথিবীর অন্য প্রান্তে তারা চায় WhatsApp হবে দ্রুত, নির্ভরযোগ্য ও নিরাপদ। আমরা পরীক্ষার পর্যায়ে মতামতগুলি মনোযোগ সহকারে শুনব এবং লোকেদের অবগত রাখার পাশাপাশি এই টুলগুলি সকলের কাছে উপলভ্য করব। আমাদের এটা সঠিকভাবে করা গুরুত্বপূর্ণ এবং বিজনেস ও আমাদের ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেওয়ার বিষয়ে আমরা চিন্তাভাবনা করি। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী পড়ুন।

৫ সেপ্টেম্বর, ২০১৭

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

ফিচারব্লগনিরাপত্তাবিজনেসের জন্য

আমরা কারা

আমাদের সম্পর্কেক্যারিয়ারব্র্যান্ড সেন্টারপ্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

AndroidiPhoneMac/PCWhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

আমাদের সাথে যোগাযোগ করুনহেল্প সেন্টারঅ্যাপনিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap