কন্টেন্ট দেখুন
  • হোম
  • অ্যাপ
    • কলিংমেসেজিংগ্রুপস্ট্যাটাসচ্যানেলMeta AIনিরাপত্তা
  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
ডাউনলোড করুন
শর্তাবলী ও প্রাইভেসি পলিসি2026 © WhatsApp LLC
WhatsApp-এর হোম পেজWhatsApp-এর হোম পেজ
    • কলিং

      ভয়েস ও ভিডিওর সাথে কানেক্টেড থাকুন।

    • মেসেজিং

      স্টিকার, ভয়েস, GIF ও আরও অনেক কিছু দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করুন।

    • গ্রুপ

      গ্রুপে কানেক্ট থাকার জন্য আপনার প্রয়োজনীয় মেসেজিং ফিচার।

    • চ্যানেল

      আপনার কাছে গুরুত্বপূর্ণ, এমন প্রসঙ্গে আপডেট পান।

    • Meta AI

      WhatsApp-এর নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবহার করে যেকোনও বিষয়ে সাহায্য পান।

    • স্ট্যাটাস

      আপনার দৈনন্দিন ফটো, ভিডিও এবং ভয়েস নোট শেয়ার করুন।

    • নিরাপত্তা

      একাধিক স্তরযুক্ত সুরক্ষা যা আপনাকে নিরাপদ রাখে।

  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
  • অ্যাপ
লগইন করুনডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

আমাদের সাম্প্রতিক আপডেটের জন্য আরও সময় দেওয়া হচ্ছে

আমাদের সাম্প্রতিক আপডেটকে কেন্দ্র করে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আমরা অনেক লোকের কাছ থেকে শুনেছি। অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে, যা থেকে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আমরা চাই সবাই আমাদের নীতি ও প্রকৃত তথ্য জানুক।

একটা সহজ ধারণার ভিত্তিতে WhatsApp তৈরি করা হয়েছে: আপনার বন্ধু ও পরিবারের সাথে আপনি যা শেয়ার করেন, তা আপনাদের মধ্যেই থাকবে। অর্থাৎ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে আমরা সবসময় আপনার ব্যক্তিগত কথোপকথনকে সুরক্ষিত রাখব, যাতে WhatsApp ও Facebook কেউই আপনার এই ব্যক্তিগত মেসেজ দেখতে না পায়। ঠিক এই কারণেই কে কাকে মেসেজ বা কল করছেন তার রেকর্ড আমরা রাখি না। এছাড়াও আপনার শেয়ার করা লোকেশন আমরা দেখতে পাই না এবং আপনার পরিচিতি আমরা Facebook-এর সাথে শেয়ার করি না।

এই আপডেটগুলোর সাথে, এগুলোর কোনওটাই পরিবর্তন হচ্ছে না। পরিবর্তে বরং এই আপডেটের মধ্যে লোকজনের জন্য নতুন বিকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে তারা WhatsApp-এর মাধ্যমে কোনও ব্যবসাকে মেসেজ করতে পারবেন এবং আমরা কীভাবে ডেটা সংগ্রহ ও ব্যবহার করি, তা আরও স্পষ্ট করা হয়েছে। যদিও আজকাল প্রত্যেকেই WhatsApp-এর ব্যবসার মাধ্যমে কেনাকাটা করেন না, তবে আমরা মনে করি ভবিষ্যতে আরও বেশি লোকে এখানে কেনাকাটা করতে চাইবেন এবং লোকজনকে এই সমস্ত পরিষেবার ব্যাপারে জানানো প্রয়োজন। এই আপডেটের ফলে Facebook-এর সাথে আমাদের ডেটা শেয়ার করার ক্ষমতা বাড়বে না।

লোকজনের এই শর্তাবলী পর্যালোচনা ও মেনে নেওয়ার তারিখ আমরা পিছিয়ে দিচ্ছি। ৮ ফেব্রুয়ারিতে কোনও অ্যাকাউন্ট বাদ দেওয়া বা সাসপেন্ড করা হবে না। এছাড়া WhatsApp-এর নিরাপত্তা এবং গোপনীয়তা কীভাবে কাজ করে তা নিয়ে ছড়ানো গুজব দূর করতে আমরা আরও সক্রিয় হব। এরপর ১৫ মে ব্যবসার নতুন বিকল্প উপলভ্য হওয়ার আগে ক্রমে আমরা লোকজনকে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী নীতিগুলি পর্যালোচনা করতে বলব।

WhatsApp সমগ্র বিশ্বের লোকজনকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিতে সাহায্য করেছে এবং আমরা বর্তমানে ও ভবিষ্যতেও এই নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আরও অনেকে যারা গুজব বন্ধ করতে ও প্রকৃত তথ্য জানাতে সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের সেরা মাধ্যম হিসেবে WhatsApp-কে গড়ে তোলার কাজে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

১৫ জানুয়ারি, ২০২১

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

ফিচারব্লগনিরাপত্তাবিজনেসের জন্য

আমরা কারা

আমাদের সম্পর্কেক্যারিয়ারব্র্যান্ড সেন্টারপ্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

AndroidiPhoneMac/PCWhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

আমাদের সাথে যোগাযোগ করুনহেল্প সেন্টারঅ্যাপনিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap