ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

WhatsApp-এর আসন্ন বিষয়সমূহের অপেক্ষায়

আগামী কিছু মাসে বিভিন্ন ব্যবসার সঙ্গে লোকেদের যোগাযোগ করার বিভিন্ন উপায় পরীক্ষা করার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা অনুসারে, আজ আমরা চার বছরে এই প্রথমবার WhatsApp-এর শর্তাবলী ও গোপনীয়তা নীতি আপডেট করছি। এই আপডেট করা ডকুমেন্ট এও প্রকাশ করে যে, আমরা Facebook-এর সঙ্গে যুক্ত হয়েছি এবং সম্প্রতি অনেকগুলো নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছি, যেমন এন্ড-টু-এন্ড এনক্রিপশন, WhatsApp কলিং এবং WhatsApp ওয়েব ও WhatsApp ডেস্কটপের মতো মেসেজিং টুল। আপনি সম্পূর্ণ ডকুমেন্টটি এখানে পড়তে পারেন। আমরা সবাইকে আমাদের অ্যাপের সর্বশেষ ভার্সনে এই আপডেটগুলো সম্পর্কে জানিয়েছি এবং এই আপডেট করা শর্তাবলী গ্রহণ করতে আপনাকে 'সম্মত' বোতামে ট্যাপ করতে বলা হবে।

লোকজন তাদের বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে প্রতিদিন আমাদের অ্যাপটি ব্যবহার করেন এবং সেখানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তবে এই বছরের শুরুতে আমরা জানিয়েছিলাম যে আগের মতোই তৃতীয় পক্ষের ব্যানার বিজ্ঞাপন ও স্প্যাম বিহীন পরিষেবা দেওয়ার পাশাপাশি আমরা আপনার পছন্দের বিজনেস-এর সঙ্গে আপনার যোগাযোগ করার উপায়গুলো আরও পরীক্ষা করতে চাই। সেটি আপনার ব্যাঙ্কের তরফ থেকে সম্ভাব্য প্রতারণামূলক লেনদেনের বিজ্ঞপ্তি হোক বা বিমানের সময়সূচী পরিবর্তিত হওয়ার বিজ্ঞপ্তি হোক, আমাদের মধ্যে অনেকেই এমন তথ্য টেক্সট মেসেজ বা ফোন কলের মাধ্যমে পাই। আমরা আগামী কিছু মাসে এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করতে চাই, তবে তা করার জন্য আমাদের শর্তাবলী ও গোপনীয়তা নীতি আপডেট করতে হয়েছে।

এছাড়াও, আমরা যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বৈশিষ্ট্যটি নিয়ে এসেছি, তা স্পষ্ট করতে এই ডকুমেন্টগুলো আপডেট করছি। আপনি ও আপনি যাকে মেসেজ করছেন তিনি WhatsApp-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করলে, আপনাদের মেসেজ ডিফল্টভাবে এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ শুধুমাত্র আপনারাই সেই মেসেজ পড়তে পারবেন। আগামী কিছু মাসে আমরা Facebook-এর সঙ্গে আরও বেশি একসাথে কাজ করব, তবে তখনও আপনার এনক্রিপটেড মেসেজগুলো ব্যক্তিগতই থাকবে এবং অন্য কেউ তা পড়তে পারবেন না। না WhatsApp, না Facebook, না অন্য কেউ। আমরা আপনার WhatsApp নম্বর Facebook-এ বা অন্য কোথাও শেয়ার করব না এবং এরপরও আপনার ফোন নম্বর বিজ্ঞাপনদাতাদের বিক্রি, শেয়ার করব না বা দেবো না।

তবে Facebook-এর সঙ্গে আরও বেশি যুক্ত হয়ে আমরা লোকজন আমাদের পরিষেবা কত বেশি ব্যবহার করছেন সেই বিষয়ে 'ট্র্যাক বেসিক মেট্রিক্স' -এর মতো বিভিন্ন কাজ করতে পারব এবং WhatsApp-এ আরও ভালোভাবে স্প্যাম প্রতিরোধ করতে পারব। এবং আপনার নম্বর Facebook-এর সিস্টেমের সঙ্গে সংযুক্ত করলে, যদি Facebook-এ আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে, Facebook আপনাকে আরও ভালো ফ্রেন্ড সাজেশন দিতে পারবে ও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে পারবে। যেমন, আপনি কখনো নাম শোনেননি এমন কোম্পানির বদলে এমন কোনো কোম্পানির বিজ্ঞাপন দেখতে পাবেন, যাদের সাথে আপনি ইতিমধ্যেই কাজ করেছেন। নিজের ডেটার ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করবেন তা সহ, আরও অনেক কিছু আপনি এখানে জানতে পারবেন।

ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আমাদের বিশ্বাস অটুট এবং আমরা এখনও আপনাকে WhatsApp-এ সবচেয়ে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবসময়ের মতোই, আমরা আপনার ফিডব্যাক পাওয়ার আশা রাখি এবং WhatsApp ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

২৫ আগস্ট, ২০১৬

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)