ডাউনলোড করুন
ফিচার
কলিংমেসেজিংগ্রুপচ্যানেলMeta AIস্ট্যাটাস নিরাপত্তা
প্রাইভেসিব্লগঅ্যাপহেল্প সেন্টারবিজনেসের জন্য
লগইন করুন
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

আমরা কেন বিজ্ঞাপন বিক্রি করি না

বিজ্ঞাপন দেখে আমরা দামী দামী গাড়ি-জামাকাপড় নেওয়ার কথা ভাবি, অপছন্দের কাজ করি আর যা কেনার দরকার নেই, তাই কিনি।
- টাইলার ডারডেন, ফাইট ক্লাব

আমি আর ব্রায়ান সবমিলিয়ে মোট ২০ বছর Yahoo!-তে কাটিয়েছি, সাইটটিকে চালু রাখতে অনেক পরিশ্রম করেছি। আর হ্যাঁ, বিজ্ঞাপন বিক্রি করতে অনেক পরিশ্রম করেছি, কারণ Yahoo! বিজ্ঞাপনই বিক্রি করত। এটি ডেটা সংগ্রহ করত, পেজ সরবরাহ করত আর বিজ্ঞাপন বিক্রি করত।

আমরা দেখেছি Google, যা আরও কার্যকরী আর আরও লাভজনক একটি বিজ্ঞাপন বিক্রেতা, সেটি Yahoo!-কে আকারে ও দর্শক সংখ্যায় প্রায় কোণঠাসা করে দিয়েছে। তারা জানে যে আপনি কী খুঁজছিলেন, তাই তারা আপনার ডেটা আরও কার্যকরীভাবে সংগ্রহ করেছে এবং আরও ভালোভাবে বিজ্ঞাপন বিক্রি করেছে।

আজকাল কোম্পানিগুলো আপনার সম্বন্ধে, আপনার বন্ধু ও আপনার আগ্রহ সম্বন্ধে সব কিছু জানে এবং তারা সেগুলো বিজ্ঞাপন বিক্রি করতে ব্যবহার করে।

আমরা যখন তিন বছর আগে আমাদের নিজেদের বিষয়টি শুরু করার পরিকল্পনা করেছিলাম, তখন আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম যা শুধুমাত্র বিজ্ঞাপন বিক্রির জায়গা নয়। আমরা নিজেদের সময় ব্যবহার করে এমন একটি পরিষেবা তৈরি করতে চেয়েছিলাম যা লোকজন ব্যবহার করতে চাইবে কারণ সেটি তাদের টাকা বাঁচাবে এবং তাদের জীবন কিছুটা হলেও আরও ভালো করে তুলতে কাজ করবে। আমরা জানতাম যে এই কাজগুলো করতে পারলে, আমরা লোকেদের কাছ থেকে সরাসরি চার্জ কাটতে পারব। আমরা জানতাম যে আমরা এমন কিছু তৈরি করতে পারি যা বেশিরভাগ লোক রোজ করার কথা ভাবেন এবং তা হলো: বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া।

কেউই বেশি বেশি বিজ্ঞাপন দেখার আনন্দে ঘুম থেকে ওঠেন না বা কেউই পরেরদিন কী বিজ্ঞাপন দেখবেন তা ভেবে ঘুমোতে যান না। আমরা জানি লোকেরা সারাদিন যাদের সাথে চ্যাট করেছেন, সেই বিষয়ে আনন্দ পেয়ে (আর যাদের সাথে চ্যাট করতে পারেননি সেই বিষয়ে বিষণ্ণ হয়ে) ঘুমোতে যান। আমরা চাই WhatsApp এমন একটি প্রোডাক্ট হোক যা আপনাকে জাগিয়ে রাখবে... আর সকালে ঘুম থেকে উঠেই আপনি সেদিকেই হাত বাড়ান। কেউই বিজ্ঞাপন দেখার জন্য ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে না।

বিজ্ঞাপন শুধু নান্দনিকতায় ব্যাঘাত ঘটায় না, তা আপনার বুদ্ধিমত্তার অবমাননা করে এবং আপনার ভাবনার মাঝে বাধা সৃষ্টি করে। সব কোম্পানি যারা বিজ্ঞাপন বিক্রি করে, তাদের ইঞ্জিনিয়ারিং টিমের সিংহভাগ অংশ সারাদিন ডেটা সংগ্রহ করা নিয়ে কাজ করে, আপনার ডেটা সংগ্রহ করতে আরও ভালো কোড লেখে, যে সার্ভারে ডেটাগুলো রয়েছে তা আপগ্রেড করে এবং সুনিশ্চিত করে যে সেই ডেটাগুলো লগ করা হচ্ছে, পরস্পর মিলিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন প্যাকেটের মাধ্যমে শিপ করা হচ্ছে... এবং দিন শেষে এই সব কিছুর ফসল হলো আপনার ব্রাউজারে বা মোবাইল স্ক্রীনে আসা সামান্য ভিন্ন বিজ্ঞাপনের ব্যানার।

মনে রাখবেন, যেখানে বিজ্ঞাপন রয়েছে সেখানে আপনি হলেন প্রোডাক্ট।

WhatsApp-এ আমাদের ইঞ্জিনিয়াররা বিশ্বের সব ফোনে উন্নত, সাশ্রয়ী আর নির্ভরযোগ্য মেসেজিং পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভুলত্রুটি ঠিক করতে, নতুন বৈশিষ্ট্য যোগ করতে ও ছোটোখাটো জটিলতা চিহ্নিত করতে তাদের সময় ব্যয় করেন। এই হলো আমাদের প্রোডাক্ট এবং এটিই আমাদের আবেগ। আপনার ডেটা কোনোভাবেই সংগ্রহ করা হয় না। আমাদের তা নিয়ে কোনো রকম আগ্রহ নেই।

যখন লোকেরা আমাদের প্রশ্ন করেন যে, কেন আমরা WhatsApp-এর জন্য চার্জ করি, তখন আমরা প্রশ্ন করি, "আপনি কি এর কোনো বিকল্প উপায় বলতে পারবেন?"

১৮ জুন, ২০১২

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)