29 ডিসেম্বর, 2025

নতুন বছর WhatsApp-এর সবচেয়ে বড় দিন, কারণ প্রতি বছর এই দিনটিতে মানুষ তাদের বন্ধুবান্ধব ও প্রিয়জনদের যেভাবে মেসেজ পাঠায় ও কল করে, তা আগের সব রেকর্ড ভেঙে দেয়। সাধারণ কোনো দিনে আমরা ১০০ বিলিয়ন মেসেজ ও ২ বিলিয়ন কল সাপোর্ট করি - কিন্তু সেই চব্বিশ ঘণ্টা যখন সারা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানায়, তা সবসময়ই আমাদের ব্যবহারের তালিকায় শীর্ষে থাকে। হোক তা মহাদেশ পেরিয়ে পরিবারকে একত্রিত করা কোনো ভিডিও কল, কিংবা কোনো উদযাপন আয়োজন করতে ব্যবহৃত একটি গ্রুপ চ্যাট, মানুষের আগামী বছরের শুভকামনাগুলোকে বিশেষ করে তুলতে আমরা সামান্য ভূমিকা বজায় রাখতে পেরে গর্বিত।
এই বছর, আমরা কিছু উৎসবের ছোঁয়া যোগ করেছি, যা এখন ছুটির মরসুম জুড়ে উপলভ্য থাকবে। এটি আপনাকে প্রিয়জনদের সাথে বিশেষ মুহূর্ত শেয়ার করতে সাহায্য করবে:
আপনিই নতুন বছরের প্ল্যান করছেন, তাহলে আমরা আপনাকে কিছু পরামর্শ দিতে চাই, যাতে গ্রুপ চ্যাটে সহজেই প্ল্যান করতে পারেন:
আপনি নিউ ইয়র্ক বা নতুন দিল্লি, বুয়েনোস আইরেস হোক বা জাকার্তা যেখান থেকেই মেসেজ পাঠান ও কল করুন না কেন, WhatsApp এমন এক জায়গা যেখানে বিশ্বব্যাপী লোকেরা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যাদের ভালোবাসেন, তাদের সাথে ব্যক্তিগতভাবে ও নিরাপদে কানেক্ট করতে পারছেন, তার একটি অংশ হওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।
WhatsApp-এ আমাদের সকলের পক্ষ থেকে, শুভ নববর্ষ