ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

আপনার গ্রুপ চ্যাটে গুরুত্বপূর্ণ কোনো কিছু কখনও মিস করবেন না

একটি ব্যস্ত গ্রুপ চ্যাটের অর্থ হল যে সেখানে বিভিন্ন প্ল্যান করা হচ্ছে, খবর শেয়ার করা হচ্ছে এবং রসিকতা করা হচ্ছে। কিন্তু এর মানে এও হতে পারে যে আপনি ব্যস্ত থাকার কারণে অনেক মেসেজ পড়তে পারেননি। আজ আমরা চারটি আপডেট চালু করছি, যার ফলে আপনি কোনো কাজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকে সহজে আবার শুরু করতে পারবেন।

আরও বেশি সময়ের জন্য মেসেজ পিন করা: আপনি যদি আগে থেকেই কোনও সময়সীমা বেছে নিতে না চান, তাহলে আপনার কাছে গুরুত্বপূর্ণ মেসেজগুলোকে সর্বদা পিন করে রাখার বিকল্প আছে।

কেউ গ্রুপে যোগ দেওয়ার পরে পূর্ববর্তী মেসেজ পাঠান: এই বছরের শুরুতে আমরা নতুন সদস্যদের পূর্ববর্তী মেসেজ পাঠানোর সুবিধা চালু করেছি, যাতে তারা গ্রুপের সব মেসেজ অনুসরণ করতে পারেন। সাম্প্রতিক মেসেজ গ্রুপে যোগ করার সময়, আপনি টগল করে চালু বা বন্ধ করে, সাম্প্রতিক মেসেজ পাঠানো হবে কি না তা বেছে নিতে পারবেন। এছাড়াও, কেউ গ্রুপে যোগ দেওয়ার পর পুরনো মেসেজও তাকে পাঠাতে পারবেন। এর জন্য শুধু চ্যাটে তার নামে ট্যাপ করতে হবে। আপনার সব ব্যক্তিগত চ্যাটের মতো, এই সব মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।

আপনার গ্রুপের সদস্যদের সাথে গ্রুপ স্ট্যাটাস শেয়ার করুন: সঠিক লোকেদের সাথে সঠিক মুহূর্ত শেয়ার করুন – কারণ রানিং ক্লাব চ্যাটে যা বলা হবে তা পারিবারিক চ্যাটে শেয়ার করার জন্য উপযুক্ত নাও হতে পারে। গ্রুপ স্ট্যাটাসের সাহায্যে নির্দিষ্ট গ্রুপের সাথে সাধারণ আপডেট শেয়ার করা সহজ হয়। গ্রুপের সবাই নিজেদের স্ট্যাটাস দেখতে, তাতে প্রতিক্রিয়া জানাতে ও যোগ করতে পারবেন এবং নিয়মিত স্ট্যাটাসের মতোই সেগুলোও ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে।

ট্যাগ ও জবাব অনুসারে ফিল্টার করা: একটি নতুন চ্যাট ফিল্টার, যা @all মেসেজ সহ আপনাকে ট্যাগ করা বা সরাসরি জবাব দেওয়া হয়েছে, এমন প্রতিটি না পড়া গ্রুপ কথোপকথন দেখায়, ফলে আপনি দ্রুত নিজের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক চ্যাট দেখতে পান।

আপনি কি জানেন?আপনি গ্রুপ চ্যাটে এমন অনেক কিছুই করতে পারেন যা আপনি হয়ত ভাবেননি:

  • গ্রুপের কোনো একজনকে ব্যক্তিগতভাবে জবাব দিন যাতে সাইড চ্যাট পুরো কথোপকথনকে বিঘ্নিত না করে
  • আপনার যখন একটি সুনির্দিষ্ট উত্তরের প্রয়োজন হয়, তখন জনমত তৈরি করার সময় 'একাধিক উত্তর দেওয়ার অনুমতি দিন' বিকল্পটি বন্ধ করে দেখুন
  • কোনও বড় গ্রুপে নতুন? সদস্য ট্যাগ আপনাকে নিজের পরিচয় সম্পর্কে আরও তথ্য যোগ করতে সাহায্য করে - যাতে আপনি অভিভাবকদের গ্রুপে "স্যামের বাবা" এবং স্বেচ্ছাসেবকদের গ্রুপে "কোষাধ্যক্ষ" হতে পারেন

আমাদের মতে, গ্রুপ চ্যাটের জন্য WhatsApp সবচেয়ে ভালো জায়গা এবং আমরা এটিকে আরও ভালো করে যাব।

২৯ অক্টোবর, ২০২৬

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)