ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

আপনি এখন যে কোনো ব্যক্তিকে WhatsApp কলে আমন্ত্রণ জানাতে পারবেন: কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই, কোনো খরচ নেই, কোনো সময়সীমা নেই

আজ আমরা WhatsApp কলিং আগের চেয়ে আরও সহজ করছি। অতিথিদের কল করার ফিচারটির সাহায্যে আপনি এখন যেকোনও ব্যক্তিকে WhatsApp কলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন – তার WhatsApp অ্যাকাউন্ট না থাকলেও। এর মানে, সকলের জন্য ফ্রি, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কল কোনো সময়সীমা ছাড়াই করা যাবে, ফলে আচমকা কল কেটে যাওয়ার সমস্যা, কল আবার শুরু করার ঝামেলা বা সকলে আবার যোগ দেওয়ার জন্য অপেক্ষা করার দরকার হবে না।

অতিথি হিসাবে যোগ দিতে হলে সর্বদা কলের হোস্টের অনুমোদন প্রয়োজন হবে। আয়োজক অতিথিদের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা অপেক্ষার ঘরে থাকবেন এবং যেকোনও সময় কল থেকে অতিথিদের সরিয়ে দেওয়া যাবে। অতিথিরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে, মেসেজ পাঠাতে বা কলে অন্য কাউকে সরাসরি যোগ করতে পারেন না।

শুরু করার জন্য, WhatsApp-এর "কল" ট্যাবে যান, "+" আইকন বেছে নিন, একটি কল লিঙ্ক তৈরি করে আপনি যাদের সাথে কথা বলতে চান, যেমন, সহকর্মী, সহপাঠী বা শিক্ষককে পাঠান। এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে না যে তাদের কাছে কোন অ্যাপ আছে বা নেই, তারা যে অ্যাপ ব্যবহার করেন তাতেই কল করা যাবে। অতিথিরা তাদের কম্পিউটারের ব্রাউজারে লিঙ্কটি খুলতে পারেন, তাদের নাম টাইপ করতে পারেন এবং হোস্টের অনুমোদন পেলে ১:১ অর্থাৎ দুজনের মধ্যে কল এবং সর্বাধিক ৩২ জনের সাথে গ্রুপ কলে যোগ দিতে পারেন। শুধুমাত্র WhatsApp অ্যাকাউন্ট আছে, এমন লোকজন কল লিঙ্ক তৈরি করতে পারবেন।

অতিথিরা কলের মধ্যে প্রয়োজনীয় একই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন, যেমন সহযোগিতা করার জন্য তাদের কম্পিউটারের স্ক্রিন শেয়ার করা ও উপাদান রিভিউ করা, থাম্বস আপ বা হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো অথবা কথোপকথনে অংশগ্রহণ করার জন্য হাত তোলা।

এই বছরের শেষের দিকে আমরা নতুন ক্যালেন্ডার ইন্টিগ্রেশন চালু করব, যাতে আপনি নিজের Google বা Outlook ক্যালেন্ডার থেকে সরাসরি WhatsApp কল করতে পারেন। শুধু WhatsApp প্লাগ-ইন ইনস্টল করুন, আপনার অ্যাকাউন্ট কানেক্ট করুন এবং আপনার আমন্ত্রণে একটি WhatsApp কল লিঙ্ক যোগ করুন। আপনার আমন্ত্রণ জানানো সকলে WhatsApp অ্যাকাউন্ট দিয়ে বা সেটি ছাড়াই যোগ দিতে পারবেন।

এই বছরে আমরা কলিং আপডেট-এর একটি সিরিজে অতিথি কলিং ও ক্যালেন্ডার ইন্টিগ্রেশনের মতো লেটেস্ট ফিচার চালু করেছি। আমরা বিশ্বাস করি আপনি যেখানেই থাকুন এবং যার সাথেই কথা বলার প্রয়োজন হোক না কেন, WhatsApp কলিং সবসময় কাজ করবে এবং প্রাইভেসির ক্ষেত্রেও নির্ভর করতে পারবেন।

১৪ অক্টোবর, ২০২৬

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)