৩ অক্টোবর, ২০২৪

WhatsApp স্ট্যাটাস হলো ফ্রেন্ড ও পরিবারের লোকেদের সাথে জুড়ে থাকার সেরা উপায় এবং আমরা এখন এটিকে আরও সমৃদ্ধ করছি। স্ট্যাটাস লাইক, ব্যক্তিগতভাবে ট্যাগ করা এবং আপনাকে ট্যাগ করা স্ট্যাটাস আবার শেয়ার করার মতো সুবিধা যোগ করে আমরা আপনার প্রিয়জনদের কাছে পৌঁছানো এখন আরও সহজ করছি।
স্ট্যাটাস লাইক: এই বোতামে একবার ট্যাপ করে আপনার চেনাজানা কাউকে বোঝান যে আপনি তার কথা ভাবছেন বা তার স্ট্যাটাস 

ব্যক্তিগতভাবে ট্যাগ করা: আপনার প্রিয়জনদের ব্যক্তিগতভাবে ট্যাগ করে নিশ্চিত করুন যেন তারা আপনার স্ট্যাটাস দেখতে এবং তাদের অডিয়েন্সের সাথে তা সহজে শেয়ার করতে পারেন। আপনি যাদের ট্যাগ করবেন, তারা ব্যক্তিগতভাবে বিজ্ঞপ্তি পাবেন এবং এটি আপনার স্ট্যাটাসে উল্লেখ করা হবে না।
এই ফিচারগুলো এখন ধীরে ধীরে উপলভ্য করা হচ্ছে এবং শীঘ্রই বিশ্বের সব ইউজার এগুলো ব্যবহার করতে পারবেন।
আপনি যাতে নিজের প্রিয়জনদের কাছাকাছি থাকতে পারেন, সেইজন্য আমরা আগামী কয়েক মাসের মধ্যে স্ট্যাটাস ও আপডেট ট্যাবে আরও ফিচার যোগ করব। আপনার মতামত আমাদের জানান!