কন্টেন্ট দেখুন
  • হোম
  • অ্যাপ
    • কলিংমেসেজিংগ্রুপস্ট্যাটাসচ্যানেলMeta AIনিরাপত্তা
  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
ডাউনলোড করুন
শর্তাবলী ও প্রাইভেসি পলিসি2026 © WhatsApp LLC
WhatsApp-এর হোম পেজWhatsApp-এর হোম পেজ
    • কলিং

      ভয়েস ও ভিডিওর সাথে কানেক্টেড থাকুন।

    • মেসেজিং

      স্টিকার, ভয়েস, GIF ও আরও অনেক কিছু দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করুন।

    • গ্রুপ

      গ্রুপে কানেক্ট থাকার জন্য আপনার প্রয়োজনীয় মেসেজিং ফিচার।

    • চ্যানেল

      আপনার কাছে গুরুত্বপূর্ণ, এমন প্রসঙ্গে আপডেট পান।

    • Meta AI

      WhatsApp-এর নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবহার করে যেকোনও বিষয়ে সাহায্য পান।

    • স্ট্যাটাস

      আপনার দৈনন্দিন ফটো, ভিডিও এবং ভয়েস নোট শেয়ার করুন।

    • নিরাপত্তা

      একাধিক স্তরযুক্ত সুরক্ষা যা আপনাকে নিরাপদ রাখে।

  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
  • অ্যাপ
লগইন করুনডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

এন্ড-টু-এন্ড এনক্রিপশন

WhatsApp সবসময় আপনার ডেটা ও যোগাযোগের মাধ্যমকে যতটা সম্ভব নিরাপদ রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। এবং আজ, আমরা এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা এমন একটি প্রযুক্তিগত ক্রমবিকাশ সম্পূর্ণ করেছি যার ফলে WhatsApp আপনার ব্যক্তিগত যোগাযোগ নিরাপদ রাখতে অগ্রণী ভূমিকা নেবে এবং সেটি হলো: সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এখন থেকে আপনি ও আপনার পরিচিতি অ্যাপটির সর্বশেষ ভার্সন ব্যবহার করলে, আপনার করা সব কল এবং আপনার পাঠানো সব মেসেজ, ভিডিও, ফটো, ফাইল, ভয়েস মেসেজ ও তার পাশাপাশি গ্রুপ চ্যাট ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে।

এই ধারণাটি খুবই সহজ: আপনি যখনই কোনো মেসেজ পাঠাবেন তখন সেই মেসেজটি যাকে বা যে গ্রুপ চ্যাটে পাঠাচ্ছেন শুধুমাত্র তিনি বা তারাই পড়তে পারবেন। অন্য কেউ সেই মেসেজের ভিতরে কী আছে, তা দেখতে পাবেন না। সাইবার অপরাধীরা দেখতে পাবেন না। হ্যাকররা দেখতে পাবেন না। কোনো অত্যাচারী শাসক দেখতে পাবেন না। এমনকি আমরাও দেখতে পাব না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে ব্যাক্তিগত রাখতে সাহায্য করে - তা অনেকটাই সামনাসামনি কথা বলার মতো।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন কীভাবে কাজ করে, আপনি সেই সম্পর্কে আরও জানতে চাইলে এখানে তা পড়তে পারবেন। তবে আপনার যা জানার প্রয়োজন তা হলো, আপনি যাদের এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজ পাঠাবেন শুধুমাত্র তারাই তা পড়তে পারবেন। এবং আপনি WhatsApp-এর সর্বশেষ ভার্সনটি ব্যবহার করলে, আপনাকে নিজের মেসেজ এনক্রিপ্ট করার জন্য কিছুই করতে হবে না: এন্ড-টু-এন্ড এনক্রিপশন সবসময় ডিফল্টভাবে চালু থাকবে।

আমরা এমন এক দুনিয়ায় বাস করি, যেখানে আমাদের ডেটা এখন সবচেয়ে বেশি ডিজিটাইজ করা হচ্ছে। প্রতিদিন আমরা গোপনীয় রেকর্ড অনুচিতভাবে অ্যাক্সেস করার বা চুরি হওয়ার ঘটনা দেখতে পাই। এবং যদি এই বিষয়ে কিছু না করা হয় তাহলে, আরও বেশি সংখ্যক লোকের ডিজিটাল তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আসন্ন বছরগুলোতে আক্রান্ত হবে। সৌভাগ্যবশত, এন্ড-টু-এন্ড এনক্রিপশন আমাদের এইসব আক্রমণ থেকে রক্ষা করে।

এই নতুন ডিজিটাল যুগে সরকার, কোম্পানি ও স্বতন্ত্র ব্যক্তিকে অবশ্যই এনক্রিপশনের মতো একটি গুরুত্বপূর্ণ টুলকে সুরক্ষা ও নিরাপত্তার একটি উপায় হিসাবে প্রচার করতে হবে। সম্প্রতি, এনক্রিপ্টেড পরিষেবা ও আইন প্রয়োগ নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। লোকজনকে সুরক্ষিত রাখার লক্ষ্যে আইন প্রয়োগের গুরুত্বপূর্ণ কাজের আমরা প্রশংসা করলেও এনক্রিপশন দুর্বল করার প্রচেষ্টা করা হলে সাইবার অপরাধী, হ্যাকার ও প্রতারক রাষ্ট্রগুলোর পক্ষে লোকজনের তথ্যের অপব্যবহার করার সুযোগ বেড়ে যায়।

WhatsApp সেই গুটিকয়েক প্লাটফর্মের মধ্যে একটি যারা সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করেছে যা ডিফল্টভাবে আপনার করা সব কাজের জন্য চালু থাকবে, আমরা আশা করি যে এটি পরিশেষে ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যতের প্রতিনিধি হয়ে উঠবে।

WhatsApp-এ আমাদের মূল লক্ষ্য হলো লোকজনের ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা নিরাপদ রাখা এবং আমার ক্ষেত্রে, তা ব্যক্তিগত লক্ষ্য। আমি সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট শাসনের সময় বড় হয়েছি এবং আমাদের পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসার অন্যতম কারণ হলো সেই সময় মানুষের স্বাধীনভাবে কথা বলতে না পারা।

আজ সারা বিশ্ব জুড়ে প্রায় সহস্র কোটি মানুষ নিজের বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে WhatsApp ব্যবহার করেন। এবং এখন, সেই প্রতিটি ব্যক্তি WhatsApp-এ স্বাধীন ও নিরাপদভাবে কথা বলতে পারবেন।

জ্যান ও ব্রায়ান

৫ এপ্রিল, ২০১৬

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

ফিচারব্লগনিরাপত্তাবিজনেসের জন্য

আমরা কারা

আমাদের সম্পর্কেক্যারিয়ারব্র্যান্ড সেন্টারপ্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

AndroidiPhoneMac/PCWhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

আমাদের সাথে যোগাযোগ করুনহেল্প সেন্টারঅ্যাপনিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap