১ অক্টোবর, ২০২৪

WhatsApp-এ কথোপকথন যাতে সবসময় আনন্দ ও উচ্ছ্বাসে ভরে থাকে, সেই জন্য আজ আমরা আপনার ভিডিও কলকে আরও আকর্ষণীয় করতে কিছু ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড চালু করছি। এইসব নতুন এফেক্ট দিয়ে আপনি এখন নিজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন অথবা তাতে আরও নিজস্ব ছোঁয়া দিতে ভিডিও কলের সময় ফিল্টার যোগ করতে পারবেন।
আপনাকে আরও মজাদার পরিবেশ তৈরি করতে সাহায্য করার জন্য ফিল্টার ডিজাইন করা হয়েছে, যাতে আপনি নিজের ভিডিওতে রঙ যোগ করতে বা আরও শৈল্পিক অনুভূতি তৈরি করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের সাহায্যে, আপনি নিজের চারপাশের আসল পরিবেশ লুকাতে পারেন এবং আপনার চারপাশের দৃশ্য আরও স্পষ্ট ও ঝকঝকে দেখাতে ভার্চুয়াল সুন্দর কফি শপ বা আরামদায়ক বসার ঘরে নিজেকে দেখাতে পারেন।
১০টি ফিল্টার ও ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে বেছে নিয়ে, আপনি অনেকরকম বিকল্প মিলিয়ে মিশিয়ে একটি অনন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। ফিল্টারের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস ও ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশন ও ফরেস্ট।
এছাড়াও, আমরা টাচ আপ ও লো লাইট বিকল্প যোগ করছি যা স্বাভাবিকভাবে আপনার চারপাশের দৃশ্যের উজ্জ্বলতা বাড়িয়ে এবং আপনার ভিডিও কলকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে, আপনাকে আরও আত্মবিশ্বাসী হতে ও স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করবে।
১:১ অর্থাৎ দুজনের মধ্যে বা গ্রুপ ভিডিও কলের সময় এগুলো অ্যাক্সেস করতে স্ক্রিনের উপরে ডান দিকে এফেক্ট আইকনগুলো বেছে নিন যাতে ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের বিকল্পগুলো দেখতে পান এবং এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো একটি বেছে নিন।
এই এফেক্টগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য উপলভ্য হবে।