ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

WhatsApp-এ ওয়েব কলিং চালু করা হচ্ছে, সাথে আরও নতুন আপডেট আসছে

আপনি ফোন ব্যবহার করুন, ডেস্কে থাকুন বা দুটোর মধ্যে পাল্টাপাল্টি করুন না কেন, WhatsApp-এ কল করা ব্যক্তিগত ও সহজ উপায়ে কাজ করে। আপনি যেখানেই থাকুন আর যে ডিভাইসই ব্যবহার করুন না কেন, সেই কাজকে সহজ করার জন্য আমরা আজ নতুন ফিচার চালু করছি।

ওয়েব কলিং: আপনি এখন সরাসরি WhatsApp ওয়েব থেকে অডিও ও ভিডিও কল করতে ও পেতে পারবেন, এই সুবিধা ওয়ান-অন-ওয়ান ও গ্রুপ কল দুই ক্ষেত্রেই উপলভ্য। কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই।

আপনি শেয়ার করা কম্পিউটারে কলেজের শিক্ষার্থী হোন, অ্যাপ ডাউনলোড করার অনুমতি নেই এমন কোনও কাজের ল্যাপটপ ব্যবহার করুন অথবা শুধুই নিজের ব্রাউজার ব্যবহার করুন, আপনি ইতোমধ্যে যে ব্রাউজারে আছেন সেটি থেকে না বেরিয়েই কলে যোগ দিতে পারবেন। আপনি নিজের ব্রাউজার থেকেই উপলভ্য ফিচারগুলি আপনার অন্যান্য ডিভাইসে অ্যাক্সেস করতে পারবেন যার মধ্যে স্ক্রিন শেয়ারিং, প্রতিক্রিয়া ও সম্পূর্ণ কলের ইতিহাস ও পছন্দসইয়ের তালিকা সহ একটি বিশেষ 'কল' ট্যাব অন্তর্ভুক্ত আছে।

ওয়েবে আপনার কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে — কোনো সময়সীমা থাকে না এবং কোনো খরচ হয় না। এটি ঠিক সেই ব্যক্তিগত অভিজ্ঞতা, যা আপনি WhatsApp থেকে প্রত্যাশা করেন।

কল ট্রান্সফার: কোনো সক্রিয় গ্রুপ কল বন্ধ না করেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করুন। যখন আপনি কোথাও যাচ্ছেন এবং আপনার মোবাইল ডিভাইস বা ট্যাবলেট থেকে কল শুরু করেছেন, সেইক্ষেত্রে আপনি বাড়িতে ফিরে এসে বড় স্ক্রিনে চালানোর জন্য এটি নির্বিঘ্নে WhatsApp ওয়েব বা ডেস্কটপে ট্রান্সফার করতে পারবেন – বা উল্টোটাও করতে পারবেন।

ওয়েটিং রুম: আপনার গ্রুপ কলে কারা যোগ দেবেন এবং কখন তা আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে আমরা 'ওয়েটিং রুম' চালু করেছি। আপনি যখন "যোগ দেওয়ার জন্য অনুমোদন প্রয়োজন" বিকল্পটি চালু রেখে WhatsApp কল লিঙ্ক তৈরি করবেন, তখন আপনি তাদের না দেওয়া পর্যন্ত অংশগ্রহণকারীরা ওয়েটিং রুমে থাকবেন।

QuickHD: আমরা কলের শুরুতে ভিডিওর অভিজ্ঞতা উন্নত করেছি। QuickHD দিয়ে আপনি এখন কলের প্রথম কয়েক সেকেন্ডেই হাই-ডেফিনিশন ভিডিও উপভোগ করতে পারবেন।

নয়েজ সাপ্রেশন: আপনার আশেপাশের ব্যাকগ্রাউন্ড নয়েজ সরানোর জন্য আমরা নয়েজ সাপ্রেশন চালু করেছি, যাতে আপনি যাকে কল করছেন তিনি আপনার ভয়েস স্পষ্টভাবে শুনতে পান – এমনকি কোনো জোরালো বা ব্যস্ত পরিবেশে হলেও। আপনি নিজের কল-মধ্যস্থ সেটিংসে যে কোনো সময় এটি পরিচালনা করতে পারবেন।

এই ফিচারগুলো ধীরে ধীরে চালু করা হচ্ছে এবং শীঘ্রই সবার কাছে উপলভ্য হবে। আশা করি এগুলি আপনার WhatsApp কলিং ব্যবহার করা আরও সহজ করে তুলবে।

২৮ জুলাই, ২০২৬

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)