১১ ডিসেম্বর, ২০২৫

ছুটির মরসুমের সাথে সাথেই আমরা আরেকটি ফিচারের বান্ডিল চালু করতে চলেছি। এই সংস্করণটির মধ্যে মিসড কলের মেসেজ, মজাদার স্ট্যাটাস স্টিকার, উন্নত Meta AI ছবি জেনারেশন সহ আরও অনেক আকর্ষণীয় নতুন আপডেট রয়েছে - যার ফলে আপনার প্রিয়জনের সাথে কানেক্ট থাকাটা আগে কখনও এত সহজ ছিল না।

মিসড কলের মেসেজ: ছুটির সময় প্রিয়জনের সাথে দেখা করা, তার সাথে কথা বলার ব্যস্ত সময় এবং কখনও কখনও হয়তো আপনি তখনও কাউকে কলে নাও পেতে পারেন। তিনি উত্তর না দিলেও, এবার আপনি কলের ধরন অনুযায়ী একবার ট্যাপ করেই তাকে পরে শোনার জন্য ভয়েস বা ভিডিও নোট রেকর্ড করতে পারবেন। এই নতুন পদ্ধতির সাহায্যে ভয়েস মেল এখন অতীতের বিষয় হয়ে যাবে।
ভয়েস চ্যাটে প্রতিক্রিয়া: ভয়েস চ্যাটের সাহায্যে আপনি পুরো গ্রুপে রিং না করেই দ্রুত 'মেসেজিং' থেকে 'লাইভ কথা বলার' বিকল্পে পরিবর্তন করতে পারবেন। এবার আপনি কোনও ভয়েস চ্যাটচলাকালীন প্রতিক্রিয়া জানাতে পারবেন, যাতে কথোপকথনে কোনও বাধা ছাড়াই আপনি দ্রুত 'চিয়ার্স!' শেয়ার করতে পারেন।
গ্রুপ কলের স্পিকার স্পটলাইট: ভিডিও কলে, স্পিকারকে অটোমেটিক্যালি অগ্রাধিকার দেওয়া হয় যাতে আপনি সহজেই কথোপকথনে মনোযোগ দিতে পারেন।

Meta AI ছবি তৈরির ক্ষেত্রে উন্নতি: Meta AI, WhatsApp-এ Midjourney ও Flux-এর ছবি জেনারেশনের নতুন মডেলের সুবিধা দিচ্ছে, তাই আপনি নিজের চ্যাটে বা স্ট্যাটাসে শেয়ার করার জন্য বার্ষিক ছুটির অভিবাদন তৈরি করার সময় ব্যাপক উন্নতি দেখতে পাবেন।
Meta AI দিয়ে আপনার ছবি অ্যানিমেট করুন: আপনি এখন যেকোনও ফটো ছোট ভিডিও হিসাবে অ্যানিমেট করতে পারবেন যাতে চ্যাটে বা নিজের স্ট্যাটাসে আরও বেশি মজা ও আনন্দ যোগ করতে পারেন।
ডেস্কটপে নতুন মিডিয়া ট্যাব: সমস্ত চ্যাটে আপনার ডকুমেন্ট, লিঙ্ক ও মিডিয়া সবকিছুই একটি গোছানো জায়গা-তে খুঁজুন যাতে ফাইল সহজে খুঁজে পাওয়া যায় এবং Mac, Windows ও ওয়েবে আরও দ্রুত কাজ করা যায়।
আরও স্পষ্ট লিঙ্ক প্রিভিউ: আমরা লিঙ্ক প্রিভিউয়ের অ্যাপিয়ারেন্স উন্নত করেছি, চ্যাটে বাধা এড়াতে ও কথোপকথন যাতে সহজে চলমান থাকে তার জন্য বড় URL লিঙ্কগুলোকে সহজ করে তুলেছি।

স্ট্যাটাসে নতুন স্টিকার: আমরা স্ট্যাটাসে নিজেকে প্রকাশ করার আরও উপায় যোগ করেছি, যেমন, মিউজিকের লিরিক্স, প্রশ্ন যাতে অন্যরা উত্তর দিতে পারেন এবং ইন্টার্যাক্টিভ স্টিকার যাতে আপনি ট্যাপ করে এনগেজ হতে পারেন।
চ্যানেলে প্রশ্ন: আমরা চ্যানেলে প্রশ্ন চালু করেছি যাতে অ্যাডমিনরা তাদের অডিয়েন্সের সাথে আরও ভালোভাবে এনগেজ হতে পারেন এবং রিয়েল-টাইমে তাদের উত্তর পেতে পারেন।
শীঘ্রই আরও নতুন নতুন ফিচার ও আপডেট সম্পর্কে জানতে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন!