22 জুলাই, 2026

আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন আর শুধুমাত্র আপনার ফোনেই থাকে না। আপনি সোফায় বসে iPad দেখে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, গাড়ি চালিয়ে বাড়িতে ফেরার পথে পরিবারের লোকেদের সাথে কথা বলছেন এবং একই সাথে আপনার কাজ ও দিন পরিচালনা করতে একাধিক অ্যাপের মধ্যে পাল্টাচ্ছেন।
আপনি যেখানেই থাকুন না কেন, WhatsApp ঠিকঠাক কাজ করবে। এই কারণে, আপনি যাতে নির্বিঘ্নে এই অ্যাপটি অন্যান্য অ্যাপের সাথে এবং আপনার বিভিন্ন ডিভাইসে ব্যবহার করতে পারেন, সেই জন্য আমরা পার্টনারদের সাথে কাজ করে চলেছি – যাতে WhatsApp আপনার আসল জীবনযাপনের সাথে তাল মিলিয়ে চলতে পারে।
আপনার iPad থেকে WhatsApp-এ সাইন আপ করুন: আমরা গত বছরে iPad-এর জন্য WhatsApp চালু করার ঘোষণা করার পর থেকে, লোকজনের কাছ থেকে সবচেয়ে বড় প্রতিক্রিয়া হল, তারা নিজেদের ফোনে লিঙ্ক না করেই iPad থেকে সরাসরি WhatsApp অ্যাকাউন্ট তৈরি করতে চান। এখন আপনি এটি করতে পারবেন। সরাসরি iPad অ্যাপে WhatsApp-এর জন্য রেজিস্টার করুন, আপনার অ্যাকাউন্ট সেট আপ করুন এবং ব্যবহার করা শুরু করুন।
পুনর্নির্মিত CarPlay ও Android Auto: আমরা দুটির অভিজ্ঞতাই সম্পূর্ণভাবে রিফ্রেশ করেছি। আপনি এখন মেসেজ শুনতে ও তাতে জবাব দিতে, কল করতে, কলের ইতিহাস দেখতে এবং আপনার পছন্দের লোকেদের সাথে যোগাযোগ করতে পারবেন – হ্যান্ডস-ফ্রি এবং সরাসরি আপনার গাড়ির স্ক্রিন থেকে।
PDF, আপগ্রেড করা হয়েছে: আপনি এখন PDF ডাউনলোড না করেই সরাসরি WhatsApp-এ খুলতে পারবেন, তারপর চ্যাটের মধ্যেই হাইলাইট করা ও টীকা যোগ করার মতো হালকা এডিট করতে পারবেন। ওয়েব ও ডেস্কটপে উপলভ্য, Adobe Acrobat দ্বারা পরিচালিত।
আপনি যা শুনছেন তা শেয়ার করুন: মিউজিক শেয়ার করা হলো আপনার মনের ভাব প্রকাশ করার একটি উপায় এবং আপনি এখন সরাসরি Apple Music বা Spotify থেকে আপনার WhatsApp স্ট্যাটাসে সহজেই কোনো গান শেয়ার করতে পারবেন। শুধুমাত্র কয়েকবার ট্যাপ করেই আপনার বন্ধুরা দেখতে পাবেন আপনি এই মুহূর্তে কী করছেন, ফলে আপনার স্ট্যাটাস আরও অনন্য লাগবে।
এই ফিচারগুলো ইতিমধ্যেই চালু করা হচ্ছে। আশা করি, এগুলো ব্যবহার করে আপনার জীবনের গতি আরও সহজে মানানসই করে তুলতে পারবেন।