১২ জুন, ২০২৫

WhatsApp-এ নতুন ফিচার ও আপডেট নিয়ে আসার কাজে গত কয়েক মাস আমরা খুব ব্যস্ত ছিলাম। এখানে চ্যাট, কল ও আপডেটসমূহ ট্যাবের কিছু নতুন টুল, সেটিংস ও ফিচারের সর্বশেষ আপডেটের সারসংক্ষেপ দেওয়া হয়েছে, যা আপনি মিস করে থাকতে পারেন।

পরিবারের লোকজন ও বন্ধুদের সাথে, ব্যক্তিগত ও এনক্রিপ্টেড চ্যাট করার জায়গা
অ্যানিমেট করা ইমোজি: আমরা ইমোজির ব্যবহারকে আরও মজাদার করেছি। আপনি এখন 
অ্যানিমেট করা স্টিকার তৈরি করা : আপনার পছন্দের ভিডিও থেকে নড়াচড়া করা স্টিকার বানিয়ে, স্টিকার ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে তুলুন।
অবতার সোশ্যাল স্টিকার : একক চ্যাটে উপলভ্য। যাদের অবতার আছে এবং যাদের আপনি ডিফল্টভাবে পরিচিতি হিসাবে সেভ করেছেন, শুধুমাত্র তাদের সাথেই সোশ্যাল স্টিকার শেয়ার করা যাবে।
সহজে গ্রুপ তৈরি করা: কাউকে এখনই যোগ না করে নতুন একটি গ্রুপ শুরু করুন। কেবল গ্রুপের নাম দিয়ে শুরু করুন এবং অন্যদের সরাসরি যোগ করুন বা তাদের লিঙ্ক পাঠিয়ে আমন্ত্রণ জানান।
একাধিক মিডিয়াতে ক্যাপশন লিখুন, প্রতিক্রিয়া জানান ও জবাব দিন: আপনি এখন একসাথে একাধিক ফটো ও ভিডিও পাঠাতে পারবেন, সেগুলোতে শেয়ার করা ক্যাপশন অর্থাৎ সবগুলোর জন্য একটিই ক্যাপশন যোগ করতে পারবেন এবং প্রাপকরা সমগ্র কালেকশনের পাশাপাশি প্রত্যেকটি আইটেমে আলাদা করে প্রতিক্রিয়া জানাতে বা জবাব দিতে পারবেন।

এক জায়গাতে থেকে নতুন কল করা, কলের লিঙ্ক শেয়ার করা ও আপনার কলের ইতিহাস পরিচালনা করার জন্য একটি সুনির্দিষ্ট ট্যাব
নতুন ফিল্টার এবং এফেক্ট : ভিডিও কল করা বা ফটো তোলার সময়ে ব্যবহারের জন্য আমরা ৬টি নতুন ফিল্টার ও ৬টি মজার এফেক্ট যোগ করেছি।

এই ট্যাবটি হলো স্ট্যাটাস ও চ্যানেলের হোম এবং এটি আপনার ব্যক্তিগত চ্যাট থেকে আলাদা থাকে
চ্যানেলের ফটো জনমত: চ্যানেলের জনমত এখন আরও ইন্টার্যাক্টিভ ও মজাদার হয়ে গেছে। এখন চ্যানেলের অ্যাডমিন প্রত্যেকটি জনমতের বিকল্পে ফটো যোগ করতে পারবেন।
চ্যানেল আপডেট স্টার চিহ্নিত করা: আপনি এখন নিজের পছন্দের আপডেট স্টার চিহ্নিত করে রাখতে পারবেন এবং ইচ্ছেমতো পরে আবার সেটি দেখতে পারবেন।
স্ট্যাটাসে গ্রুপকে ট্যাগ করা: গত বছর আমরা স্ট্যাটাসের মধ্যে বন্ধু ও পরিবারের সদস্যদের ট্যাগ করার সুবিধা চালু করেছিলাম। এখন, আপনি নিজের গ্রুপগুলোকেও ট্যাগ করতে পারবেন। গ্রুপের সব সদস্যদের গ্রুপ চ্যাটে জানানো হবে এবং তারা নিজেরা আবার স্ট্যাটাসটি নিজের স্ট্যাটাস হিসাবে শেয়ার করতে পারবেন।
শীঘ্রই আরও ফিচার ও আপডেট সম্পর্কে জানতে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন!