১৪ আগস্ট, ২০২৫

আজ আমরা WhatsApp-এ নতুন ফিচারের ঘোষণা করছি, যার সাহায্যে আরও সহজে গ্রুপ কলের পরিকল্পনা করা যাবে এবং তা আরও বেশি ইন্টার্যাক্টিভ হবে।
আপনি পুরো পরিবারের সাথে দেখা করার পরিকল্পনা করুন বা সহকর্মীদের সাথে মিটিং নির্ধারণ করা, আগে থেকে যে পরিকল্পনাই করুন না কেন, এই ফিচারের সাহায্যে তা সহজেই করতে পারবেন। আপনি এখন কল ট্যাবের > 'কলের সময়সূচি নির্ধারণ করুন' বিভাগের মধ্যে + বোতামটি টিপে কলের সময়সূচি নির্ধারণ করতে পারবেন এবং আগে থেকেই লোকজন বা গ্রুপকে কলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।
আপনি কল ট্য়াবে আপনার সব আসন্ন কল দেখতে ও পরিচালনা করতে পারবেন, এর সাথে আপনার ব্যক্তিগত ক্যালেন্ডারে অংশগ্রহণকারী ও কল লিঙ্কের একটি তালিকা যোগ করতে বা অন্যদের সাথে তা শেয়ার করতে পারবেন। সহায়কভাবে, কল শুরু হওয়ার আগে সব অংশগ্রহণকারী নোটিফিকেশন পাবেন।
এছাড়াও, আমরা ইউজারদের জন্য গ্রুপ কলে নিজেদের প্রকাশ করার নতুন নতুন উপায় চালু করেছি। এখন আপনি হাত তুলে বোঝাতে পারবেন যে কথা বলতে চান বা কাউকে বাধা না দিয়েই অংশগ্রহণ করার জন্য প্রতিক্রিয়া পাঠাতে পারবেন।
এছাড়া, কল লিঙ্কও আপগ্রেড করা হয়েছে। এখন কেউ কলে যোগ দিলে, আপনি কল লিঙ্কের ক্রিয়েটর হিসাবে নোটিফিকেশন পাবেন।
বরাবরের মতো, WhatsApp-এ আপনার ব্যক্তিগত কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে।
আশা করি, এই ফিচারগুলো কলকে আরও মজাদার ও উপযোগী করে তুলতে সাহায্য করবে। আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম।