২৩ জুলাই, ২০২৪
WhatsApp-এ Meta AI. নতুন নতুন ফিচার; আরও বেশি ভাষা ও দেশ।
নতুন নতুন উপযোগী ফিচার ও ভাষার সাহায্যে Meta AI অনবরত উন্নত হচ্ছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আজ থেকে আমরা আরও বেশি দেশে এই সহায়ক ও ক্রিয়েটিভ অ্যাসিন্ট্যান্ট চালু করছি।

ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রসারণ
Meta AI আপনাকে উত্তর, আইডিয়া ও অনুপ্রেরণা দিয়ে সাহায্য করতে পারে। এটি এখন 22টি দেশে উপলভ্য আছে এবং আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, মেক্সিকো, পেরু ও ক্যামেরুন সহ আরও অনেক দেশে ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইতালিয়, পর্তুগীজ ও স্প্যানিশ ভাষা সহ আরও কয়েকটি নতুন ভাষায় চালু করার কাজ চলছে। শীঘ্র আরও অনেক দেশে ও ভাষাতেও এটি চালু করা হবে।
কল্পনা অনুসারে এডিট করা
এছাড়াও, আমরা Meta AI দিয়ে আদর্শ ছবি তৈরি করা সহজ করছি, যার মাধ্যমে ছবি সহজে পরিবর্তন ও এডিট করা যাবে। এতে আপনি ছবিতে কোনো বিষয়বস্তু যোগ করতে বা সরাতেও পারবেন। শুরু করার জন্য, আপনার ছবির বর্ণনা দিতে “কল্পনা করুন” টাইপ করুন এবং তারপর Meta AI-র দেওয়া প্রশ্নের জবাব দিন, নিজের পছন্দ অনুযায়ী ছবি যোগ করুন, বাদ দিন বা অ্যানিমেট করুন। 'কল্পনা অনুসারে এডিট করা' প্রথমে ইংরেজিতে পাওয়া যাবে, পরবর্তীতে বিভিন্ন ভাষায় উপলভ্য হবে।

নিজেকে কল্পনা করুন
কখনও ভেবেছেন কি সুপারহিরোর রূপে আপনাকে দেখতে কেমন লাগতে পারে অথবা কখনও আলাদা আলাদা হেয়ার স্টাইল করতে বা পোশাক পরিচ্ছদ পরে দেখার কথা ভেবেছেন কি - তা করতে চাইলে আপনি এখন নিজেকে যে কোনো রূপে কল্পনা করতে পারেন। Meta AI দিয়ে শুরু করতে চ্যাটে শুধুমাত্র “আমাকে কল্পনা করুন” টাইপ করুন। দ্রুত সেট আপের পরে, আপনি ''রেট্রো পিঙ্ক ও গ্রিন স্কি আউটফিটে আমাকে কল্পনা করুন'-এর মতো প্রম্পট যোগ করতে পারবেন এবং Meta AI সেই পার্সোনালাইজ দৃশ্যের মধ্যে আপনার একটি ছবি জেনারেট করবে। আপনি যে কোনো সময় নিজের সেট আপ করা ফটো রিসেট করতে বা বাদ দিতে পারবেন। এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিটাতে উপলভ্য আছে এবং শীঘ্রই আরও অনেক দেশে ও ভাষাতে পাওয়া যাবে।

Meta AI-এর মাধ্যমে ধারাবাহিকভাবে WhatsApp-এ আরও বেশি লোকের কাছে নতুন নতুন ক্ষমতা ও উন্নতি শেয়ার করতে পেরে আমরা আনন্দিত। বরাবরের মতো, আপনার ব্যক্তিগত মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকে, অর্থাৎ WhatsApp বা Meta-র পক্ষেও তা দেখা বা শোনা সম্ভব নয়। Meta AI-এর উত্তর দ্রুত উন্নত করার জন্য সংশ্লিষ্ট টিম কাজ করছে এবং প্রতি দুই সপ্তাহে সংশোধিত উত্তর চালু করা হয়। আপনার মতামত পেলে আমাদের ভালো লাগবে এবং Meta AI কীভাবে আপনাকে আরও ক্রিয়েটিভ হতে ও সুস্পষ্টভাবে নিজেকে প্রকাশ করতে সাহায্য করে তা দেখুন। Threads-এ আমাদের ট্যাগ করুন এবং আপনি যা কল্পনা করেছেন তা শেয়ার করুন।