ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

অদৃশ্য হওয়া ডিফল্ট মেসেজ এবং একাধিক মেয়াদের সাহায্যে আরও নিয়ন্ত্রণ ও গোপনীয়তা

আমাদের লক্ষ্য হল বিশ্বকে ব্যক্তিগতভাবে সংযুক্ত করা। আজকাল আমরা মুখোমুখি কথা বলার থেকে ডিজিট্যাল ভাবে বেশি কথা বলছি, আর তাই ব্যক্তিগতভাবে কোনও মুহূর্তে কারোর সাথে আলাদাভাবে বসে কথা বলা, ভরসার সাথে নিজের মতামত রাখার মধ্যে একটা অন্যরকমের জাদু আছে আমরা তা বুঝি। মন খুলে সততার সাথে কথা বলা, যেখানে এটা জানা থাকে যে এই কথোপকথন রেকর্ড করা হচ্ছে না এবং অন্য কোথাও চিরকালের জন্য রেখে দেওয়া হচ্ছে না।

কোনও মেসেজ কতদিন রাখা থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে। আমরা যা কিছু টাইপ করি তার সবটাই ডিজিট্যাল কপি হিসাবে ছেড়ে যেতেই অভ্যস্ত ছিলাম, আমরা এটা নিয়ে ভাবতামই না। আর এই সুযোগে যেন এক নোট সংগ্রহকারী সবসময়ে আমাদের ফলো করে আমাদের বলা সবকিছুকে চিরকালের জন্য রেকর্ড করে যাচ্ছে। আর তাই আমরা গতবছরে নিয়ে এসেছি অদৃশ্য হওয়া মেসেজ এবং এই কিছু দিন আগেই নিয়ে এসেছি ফটো ও ভিডিও একবার দেখার পরেই সাথেসাথে অদৃশ্য হয়ে যাওয়ার সুবিধা।

আজ আমরা অদৃশ্য হওয়া ডিফল্ট মেসেজ এবং একাধিক মেয়াদের মতো বৈশিষ্ট্যের সাহায্যে আমাদের ব্যবহারকারীদের তাদের মেসেজের উপরে নিয়ন্ত্রণ রাখার ও কতসময় তারা দেখতে চান তার উপরে নিয়ন্ত্রণ রাখার আরও সুবিধা দিতে পারে আনন্দিত।

WhatsApp ব্যবহারকারীরা এখন সব নতুন চ্যাটের জন্য ডিফলটভাবে অদৃশ্য হওয়া মেসেজ চালু করতে পারবেন। চালু করা থাকলে, আপনি অথবা অন্য ব্যক্তি একে অপরের সাথে করা সব নতুন চ্যাট আপনার স্থির করে দেওয়া সময়ের ভিতরে অদৃশ্য হয়ে যাবে এবং আমরা একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছি যার সাহায্যে আপনি গ্রুপ চ্যাট তৈরি করার সময়ে তার জন্য এটি চালু করতে পারবেন। এই ফিচারটি অপশনাল এবং এটি আপনার বর্তমান চ্যাটগুলির একটিকেও পরিবর্তন করে না অথবা মুছে দেয় না।

আমরা অদৃশ্য হওয়া মেসেজের জন্য দুইটি নতুন মেয়াদ যোগ করছি: ২৪ ঘণ্টা এবং ৯০ দিন, আর তার পাশাপাশি বর্তমানের ৭ দিনের অপশনও রয়েছে।

যারা অদৃশ্য হওয়া ডিফল্ট মেসেজ ফিচার চালু করতে চান, তাদের ক্ষেত্রে আপনার চ্যাটে আমরা একটি মেসেজ দেখাবো যা অন্যদের জানাবে যে এই ডিফল্টই আপনি বেছে নিয়েছেন। এটি পরিষ্কার করে দেয় যে এটি ব্যক্তিগত কিছু নয় - এটি শুধু জানায় যে আপনি এখন থেকে WhatsApp এ সবার সাথে কীভাবে যোগাযোগ করতে চান। তবে অবশ্যই, আপনি কোনও কথোপকথনকে চিরকালের জন্য রাখতে চাইলে, সহজেই সেইমতো সেটিংস বদলে ফেলতে পারবেন।

এই বিষয়টি আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে যে এক বছরেরও বেশি সময় ধরে পরিবার ও বন্ধুদের থেকে দূরে থাকলেও, আমরা মুখোমুখি কথা বলতে না পারলেও, এর অর্থ এই নয় যে আমাদের ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তাকে পরিত্যাগ করতে হবে। আমরা মনে করি অদৃশ্য হওয়া মেসেজ ও তার পাশাপাশি এন্ড-টু-এন্ড এনক্রিপশন হল দুইটি গুরুত্বপূর্ণ ফিচার যা বর্তমান সময়ের ব্যক্তিগত মেসেজিং পরিষেবার অর্থকে সংজ্ঞায়িত করে এবং মুখোমুখি কথোপকথনের অনুরূপ অভিজ্ঞতার দিকে আমাদের আর এক ধাপ এগিয়ে নিয়ে যায়।

শুরু করতে, আপনার গোপনীয়তা সেটিংসে যান এবং 'ডিফল্ট মেসেজ টাইমার' বেছে নিন। আপনি এখানে আরও জানতে পারেন।

৬ ডিসেম্বর, ২০২১

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)