১ জুন, ২০২৬

WhatsApp অ্যাকাউন্ট থাকার চেয়ে ভালো কী হতে পারে? অবশ্যই দুটি অ্যাকাউন্ট থাকা।
আজকে আমরা দুটি WhatsApp অ্যাকাউন্ট থেকে একই সময় লগ ইন থাকার সুবিধা চালু করতে চলেছি। এতে দুটি অ্যাকাউন্টের মধ্যে পাল্টাপাল্টি করার সুবিধা পাওয়া যাবে - যেমন আপনার কাজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে - এখন থেকে আপনাকে আর প্রতিবার লগ আউট করতে হবে না, নিজের সঙ্গে দুটি ফোন রাখতে হবে না বা ভুল অ্যাকাউন্ট থেকে মেসেজ করার চিন্তাও করতে হবে না।
দ্বিতীয় অ্যাকাউন্ট সেট আপ করতে আপনার লাগবে আর একটি ফোন নম্বর ও SIM কার্ড অথবা একটি ফোন যা মাল্টি-SIM বা eSIM সমর্থন করে। শুধু WhatsApp-এর সেটিংসে যান, আপনার নামের পাশে তীর চিহ্নে ক্লিক করে “অ্যাকাউন্ট যোগ করুন”-এ ক্লিক করুন। প্রতিটি অ্যাকাউন্টে আপনি নিজের গোপনীয়তা ও বিজ্ঞপ্তির সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন।
এখানে মনে করিয়ে রাখি, যে শুধুমাত্র অফিসিয়াল WhatsApp ব্যবহার করুন এবং নিজের ফোনে আরও অ্যাকাউন্ট পাওয়ার উপায় বের করতে জাল বা নকল ভার্সন ডাউনলোড করবেন না। আপনার মেসেজ তখনই সুরক্ষিত ও ব্যক্তিগত থাকবে, যখন আপনি অফিসিয়াল WhatsApp ব্যবহার করবেন।