২০ নভেম্বর, ২০২৫

যারা শুরু থেকেই WhatsApp ব্যবহার করছেন, তাদের নিশ্চয়ই মনে আছে যে "পরিচয়" ছিল আমাদের প্রথম ফিচার। এমনকি সারা বিশ্বের জন্য ব্যক্তিগত ও সুরক্ষিত মেসেজিং নিয়ে আসার আগে থেকেই আমরা আপনার জীবনের বিভিন্ন কার্যকলাপ দ্রুত ও সহজভাবে শেয়ার করার উপায় তৈরি করেছি। বর্তমানে আমরা "পরিচয়" নতুন রূপে নিয়ে আসছি এবং উন্নত করছি, যাতে এটি আরও চোখে পড়ার মতো, সময়োপযোগী এবং সহজে ব্যবহারযোগ্য হয়।
সেইসব দিনগুলোতে, আপনি কোনও মুহূর্তে ফাঁকা, আবার পরবর্তী মুহূর্তেই ব্যস্ত হয়ে গেলে - "পরিচয়"-এর মাধ্যমে শুধুমাত্র একটি ইমোজি ও সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করে সবাইকে জানাতে পারেন যে কেন আপনি কথা বলতে পারছেন না বা ঠিক কী বিষয়ে কথা বলতে চান।

"পরিচয়" এখন ১-১ চ্যাটের উপরের দিকে এবং আপনার প্রোফাইলে আরও সহজেই চোখে পড়বে। এছাড়াও, আপনি চ্যাটে কারো "পরিচয়"-এ ট্যাপ করেই সরাসরি তাকে উত্তর দিতে পারবেন। একদিন পরেই "পরিচয়"-এর মেয়াদ শেষ হয়ে যাবে, তবে আপনি চাইলে এটি আরও দ্রুত চলে যাওয়ার বা আপনার পছন্দমতো দীর্ঘ সময় রাখার বিকল্পও বেছে নিতে পারেন। সেটিংসে গিয়ে 'পরিচয় সেট করুন'-এ ট্যাপ করে আপনার টাইমার বেছে নিন।
কারা আপনার ‘পরিচয়’ দেখতে পাবেন তা আপনি ঠিক করতে পারবেন। আপনি এটিকে 'শুধুমাত্র আপনার পরিচিতিরা দেখবেন' হিসাবে সেট করতে পারেন, অথবা প্রাইভেসি সেটিংসে গিয়ে এটিকে আরও ব্যাপকভাবে দেখানোর বিকল্পও বেছে নিতে পারেন।
এই সপ্তাহ থেকে আমরা মোবাইলে সকল ইউজারের জন্য এটি চালু করতে চলেছি।