১৬ জুন, ২০২৫

আজ আমরা 'আপডেটসমূহ' ট্যাবে নতুন কয়েকটি ফিচার চালু করতে চলেছি, এই ট্যাবেই চ্যানেল ও স্ট্যাটাস দুইই থাকে। আমরা গত দুই বছর ধরে WhatsApp-এর এই ট্যাবকে উন্নত করার জন্য কাজ করছি, যাতে আপনারা এখানে নতুন অনেক কিছু পেতে পারেন। তারই ফলস্বরূপ এখন রোজ ১.৫ বিলিয়ন বা ১৫০ কোটি মানুষ আমাদের অ্যাপ ব্যবহার করেন। ইউজারদের উৎসাহ আমাদের প্রেরণা জুগিয়েছে এবং আমরা WhatsApp-এ অ্যাডমিন, সংগঠন ও বিজনেসগুলোর সমৃদ্ধিতে সাহায্য করতে চাই।
আমরা তিনটি উপায়ে এই কাজ করব:
এই নতুন ফিচারগুলো শুধুমাত্র 'আপডেটসমূহ' ট্যাবে আসবে, আপনার ব্যক্তিগত চ্যাটে এগুলোর কোনো কিছুই থাকবে না এর মানে, আপনি যদি শুধুমাত্র ফ্রেন্ড ও প্রিয়জনদের সাথে চ্যাট করার জন্যই WhatsApp ব্যবহার করেন, তাহলে আপনার অভিজ্ঞতা একটুও পরিবর্তিত হবে না।
প্রাইভেসির কথা মাথায় রেখেই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে
WhatsApp-এ যেহেতু আমরা সব কিছুতেই প্রাইভেসি বজায় রাখি, তাই এগুলোও যথাসম্ভব প্রাইভেসি বজায় রেখে তৈরি করা হয়েছে। আপনার ব্যক্তিগত মেসেজ, কল ও স্ট্যাটাস এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকে, অর্থাৎ কারোর পক্ষে (এমনকি আমাদের পক্ষেও) তা দেখা বা শোনা সম্ভব নয়।
স্ট্যাটাসে অথবা আপনার পছন্দের কোনো চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা আপনার সীমিত কিছু তথ্য ব্যবহার করব, যেমন, আপনার বসবাসের দেশ বা শহর, ভাষা, আপনি চ্যানেল ফলো করেন এবং দেখানো বিজ্ঞাপনগুলোয় আপনি কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। যারা অ্যাকাউন্ট সেন্টারে WhatsApp যোগ করার বিকল্প বেছে নিয়েছেন, আমরা তাদের Meta অ্যাকাউন্ট থেকে তাদের বিজ্ঞাপন সংক্রান্ত পছন্দ ও বিভিন্ন তথ্যও ব্যবহার করব।
আমরা কখনোই আপনার ফোন নম্বর বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি বা শেয়ার করব না। আপনার ব্যক্তিগত মেসেজ, কল ও আপনি কোন গ্রুপে রয়েছেন, তার ভিত্তিতে আপনাকে বিজ্ঞাপন দেখানো হয় না।
আমরা দীর্ঘদিন ধরে এমন একটি বিজনেস গড়ে তোলার পরিকল্পনা করেছি, যা কখনোই আপনার ব্যক্তিগত চ্যাটে বাধা সৃষ্টি করবে না। আমাদের বিশ্বাস, 'আপডেটসমূহ' ট্যাবটি হলো এইসব নতুন ফিচার কাজে লাগানোর পক্ষে আদর্শ জায়গা। যেসব বিজনেস ও চ্যানেলের অ্যাডমিনরা এইসব ফিচার ব্যবহার শুরু করতে চান, তা কীভাবে করবেন সেই বিষয়ে আরও তথ্য এখানে দেওয়া হয়েছে।