ডাউনলোড করুন
ফিচার
কলিংমেসেজিংগ্রুপচ্যানেলMeta AIস্ট্যাটাস নিরাপত্তা
প্রাইভেসিব্লগঅ্যাপহেল্প সেন্টারবিজনেসের জন্য
লগইন করুন
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

এখন আপনার WhatsApp ইউজারনেম সংরক্ষণ করার সময়

যখন নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করেন - একজন সহপাঠী, প্রতিবেশী, কোনও ইভেন্টে আলাপ হওয়া ব্যক্তি - তখন তার সাথে ফোন নম্বর শেয়ার করা বড় পদক্ষেপ বলে মনে হতে পারে। কারণ ফোন নম্বর ব্যক্তিগত হয় এবং আপনার জীবনের অনেক অংশের সাথে এটি সংযুক্ত থাকে। কখনও কখনও আপনি নিজের নম্বর না দিয়েই চ্যাট করতে চান।

গ্রুপের কথোপকথনের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। আপনি ফুটবল টিমের মা-বাবাদের চ্যাটে যোগ দিতে চান, কিন্তু আপনার সাথে কখনও কথা হয়নি এমন লোকেদের আপনার ফোন নম্বর দিতে চান না।

তাই আমরা WhatsApp-এ ইউজারনেম চালু করছি। এই সপ্তাহ থেকে, এই বছরের শেষের দিকে আমাদের এই ফিচারটি লঞ্চ করার পরে ব্যবহার করার জন্য আপনি একটি ইউজারনেম সংরক্ষণ করে রাখতে পারবেন। WhatsApp-এ তিনশো কোটিরও বেশি লোক থাকার কারণে অনেক নাম ওভারল্যাপ হয়েছে, এই কারণে আমরা আগেই রিজার্ভেশন খুলছি যাতে সবাই তাদের কাছে গুরুত্বপূর্ণ ইউজারনেম বেছে নিতে পারেন।

বেশিরভাগ লোকজনের জন্য, WhatsApp ইউজারনেম এমন হওয়া উচিত যা অনন্য এবং যাদের সাথে আপনি যোগাযোগ করতে চান শুধুমাত্র তারাই যেন সেটি জানতে পারেন। আপনাকে বাছাই করতে সাহায্য করার জন্য, শুধুমাত্র আপনার জন্য কাজ করে এমন ইউজারনেম তৈরি করতে আমাদের কাছে একটি ইউজারনেম জেনারেটর রয়েছে।

আমরা এও জানি যে ক্রিয়েটর, ছোট বিজনেস ও সংস্থার মতো কিছু লোকজন অনলাইনে সবসময় নিজেদের উপস্থিতি বজায় রাখতে চান। তাদের জন্য, আমরা WhatsApp-এ তাদের বর্তমান Instagram বা Facebook ইউজারনেম দাবি করার বিকল্প সংরক্ষণ করেছি।

WhatsApp-কে আরও ব্যক্তিগত করতে ইউজারনেম হল আমাদের সর্বশেষ পদক্ষেপ। ব্রাউজ করার জন্য কোনও ডিরেক্টরি এবং কোনও পরামর্শ নেই – লোকজনকে প্রথমবার আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার সঠিক ইউজারনেম জানতে হবে। আপনার ইউজারনেম দিয়ে কারা আপনাকে WhatsApp-এ খুঁজে পাবেন তা নিয়ন্ত্রণ করতে, আমরা একটি ঐচ্ছিক ইউজারনেম কোড তৈরি করেছি যা আপনাকে মেসেজ পাঠাতে হলে অন্যদের জানতে হবে।

আমরা ইউজারনেম লঞ্চ করার পরে, আপনি কোনও ব্যক্তি বা বিজনেসকে প্রথমবার মেসেজ পাঠালে তারা আর আপনার ফোন নম্বর দেখতে পাবেন না, যদি আপনি নিজের ইউজারনেম চালু করে থাকেন।

WhatsApp-এর সর্বশেষ ভার্সনে আপনার ঐচ্ছিক ইউজারনেম সংরক্ষণ করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে – সেটিংস > অ্যাকাউন্ট > ইউজারনেম-এ যান।

আগামী কয়েক মাসের মধ্যে আমরা ধীরে ধীরে ইউজারনেম চালু করব এবং আপনার দেশে এটি উপলভ্য হলে WhatsApp-এ আপনাকে জানাব।

২৯ জুন, ২০২৬

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

ফিচারব্লগনিরাপত্তাবিজনেসের জন্য

আমরা কারা

আমাদের সম্পর্কেক্যারিয়ারব্র্যান্ড সেন্টারপ্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

AndroidiPhoneMac/PCWhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

আমাদের সাথে যোগাযোগ করুনহেল্প সেন্টারঅ্যাপনিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap