ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

মোবাইল ডিভাইসে WhatsApp কাজ করে

এই সপ্তাহের শুরুতে WhatsApp সাত বছরে পা দিল। আজ অনেকটা পথ পেরিয়ে এসে অসাধারণ লাগছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা নিরাপত্তার বৈশিষ্ট্য আরও উন্নত করে তুলতে চাই যাতে আপনি আরও নিরাপদে নিজের প্রিয়জনের সাথে যোগাযোগ রাখতে পারেন।

বার্ষিকীর দিনে একটু সময় নিয়ে যদি আমরা পেছনে ফিরে দেখি। তাহলে ২০০৯ সালে WhatsApp-এর শুরুর দিনগুলোতে মোবাইল ডিভাইস ব্যবহার করা লোকের মনোভাব অন্যরকম ছিল। Apple অ্যাপ স্টোরের বয়স তখন মাত্র কয়েক মাস। ঐ সময় প্রায় ৭০ শতাংশ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম BlackBerry ও Nokia ছিল। Google, Apple ও Microsoft-এর মোবাইলের অপারেটিং সিস্টেম আজকের দিনে যেখানে ৯৯.৫ শতাংশ বিক্রি হচ্ছে, সেই সময় ২৫ শতাংশের কম মোবাইল ডিভাইস বিক্রি হতো।

এরপরের সাত বছরে আমরা মোবাইল প্ল্যাটফর্ম যা লোকে বেশি ব্যবহার করেন সেটি আরও উন্নত করার জন্য কাজ করেছি, যাতে লোকেরা সহজে এটি ব্যবহার করতে পারেন। তাই, ২০১৬ সালের শেষ থেকে, এইসব মোবাইল প্ল্যাটফর্মে WhatsApp Messenger আর কাজ করবে না:

  • BlackBerry OS ও BlackBerry 10
  • Nokia S40
  • Nokia Symbian S60
  • Android 2.1 ও Android 2.2
  • Windows Phone 7
  • iPhone 3GS/iOS 6

যদিও এই মোবাইল ডিভাইসগুলো আমাদের চলার পথের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আছে, তবুও আমাদের অ্যাপের বৈশিষ্ট্য আরও উন্নত করার জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন তা এগুলোতে পাওয়া যাবে না।

যদিও এই সিদ্ধান্ত নেওয়া আমাদের কাছে সহজ ছিল না, তবুও WhatsApp-এর ব্যবহারকারীদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমকে আরও উন্নত আর সহজ করতে এ ছাড়া আমাদের কাছে অন্য উপায় ছিল না। আপনি যদি উপরের মোবাইল ডিভাইসের কোনো একটি ব্যবহার করেন, তাহলে WhatsApp ব্যবহার করা চালিয়ে যেতে ২০১৬ সাল শেষ হওয়ার আগে নতুন Android, iPhone বা Windows Phone-এ আপগ্রেড করে নিন।

আপডেট: আপনি নিচের প্লাটফর্মগুলোতে, নিচে দেওয়া নির্দিষ্ট সময়ের পর আর WhatsApp ব্যবহার করতে পারবেন না:

  • ৩০ জুন, ২০১৭-র পর থেকে Nokia Symbian S60-তে
  • ৩১ ডিসেম্বর, ২০১৭-র পর থেকে BlackBerry OS ও BlackBerry 10-এ
  • ৩১ ডিসেম্বর, ২০১৮-র পর থেকে Nokia S40-তে
  • ৩১ ডিসেম্বর, ২০১৯-এর পরবর্তী সব Windows Phone-এ এবং ১ জুলাই, ২০১৯-এর পর থেকে Microsoft স্টোরে এই অ্যাপটি উপলভ্য হবে না
  • ১ ফেব্রুয়ারি, ২০২০-র পর থেকে Android 2.3.7 ও এর পুরনো ভার্সনে
  • ১ ফেব্রুয়ারি, ২০২০-র পর থেকে iPhone iOS 7 ও এর পুরনো ভার্সনে

মনে রাখবেন: যেহেতু আমরা এই প্ল্যাটফর্মগুলো আর ডেভেলপ করছি না, তাই এগুলোর কিছু বৈশিষ্ট্য যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

সর্বশেষ আপডেট: ১৪ জুন, ২০১৯

২৬ ফেব্রুয়ারি, ২০১৬

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)