ফিচার
কলিংমেসেজিংগ্রুপচ্যানেলMeta AIস্ট্যাটাস নিরাপত্তা
প্রাইভেসিব্লগঅ্যাপহেল্প সেন্টারবিজনেসের জন্য
লগইন করুন
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

এসে গেছে! iPad-এ WhatsApp চালু করা হচ্ছে

আমাদের কাছে আসা সবচেয়ে বড় অনুরোধগুলোর একটি আমরা পূরণ করতে চলেছি, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে WhatsApp এখন iPad-এ উপলভ্য রয়েছে।

iPad-এ WhatsApp ব্যবহার করে আপনার সব পছন্দের ফিচারগুলোকে এখন একটি বড় স্ক্রিনে দেখতে পাবেন এবং এতে বন্ধু-বান্ধব ও পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা আরও সহজ হবে। একসাথে সর্বাধিক ৩২ জনকে ভিডিও ও অডিও কল করতে পারবেন, আপনার স্ক্রিন শেয়ার করতে এবং সামনের ও পিছনের দুটি ক্যামেরাই ব্যবহার করতে পারবেন।

আমরা মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ হিসাবে iPad-এর জন্য WhatsApp তৈরি করেছি, যাতে আপনি আরও বেশি কাজ করতে পারেন। স্টেজ ম্যানেজার*, স্প্লিট ভিউ ও স্লাইড ওভার ইত্যাদির মতো iPadOS-এর মাল্টিটাস্কিং ফিচারের সাহায্যে একসাথে একাধিক অ্যাপ দেখুন, যাতে আপনি ওয়েবে ব্রাউজ করার সময়ই মেসেজ পাঠাতে পারেন বা একসাথে কল করার সময়ই গ্রুপ ট্রিপে কোথায় যাওয়া যায় তা নিয়ে গবেষণা করতে পারেন। এছাড়াও, Magic কীবোর্ড ও Apple Pencil-এ WhatsApp ব্যবহার করা যাবে।

iPhone, Mac ও অন্যান্য ডিভাইসে সব কিছু সিঙ্ক করা চালিয়ে যেতে এবং আপনি যে প্ল্যাটফর্ম বা ডিভাইসেই মেসেজিং করুন না কেন, আপনার ব্যক্তিগত মেসেজ, কল ও মিডিয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সাহায্যে সুরক্ষিত রাখতে, iPad-এর জন্য WhatsApp-এ আমাদের ইন্ডাস্ট্রির অগ্রণী মাল্টি-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে আমাদের গোপনীয়তার অতিরিক্ত স্তর থাকবে, যেমন, চ্যাট লক, এর অর্থ আপনি অন্যদের সাথে iPad শেয়ার করলেও গোপনীয়তার সাথে ব্যক্তিগত কথোপকথন করতে পারবেন।

iPad-এ WhatsApp মাত্র শুরু হচ্ছে এবং আমরা আপনার ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় রইলাম। এটি আজই App Store থেকে ডাউনলোড করা যাবে।

*স্টেজ ম্যানেজার, M4 যুক্ত iPad Pro, iPad Pro 12.9-ইঞ্চি (৩য় জেনারেশন ও এর পরবর্তী ভার্সন), iPad Pro 11-ইঞ্চি (১ম জেনারেশন ও এর পরবর্তী ভার্সন) ও iPad Air (৫ম জেনারেশন), iPad Air 11-ইঞ্চি (M2 ও এর পরবর্তী ভার্সন), iPad Air 13-ইঞ্চি (M2 ও এর পরবর্তী ভার্সন)-এ উপলভ্য রয়েছে।

২৭ মে, ২০২৫

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

ফিচারব্লগনিরাপত্তাবিজনেসের জন্য

আমরা কারা

আমাদের সম্পর্কেক্যারিয়ারব্র্যান্ড সেন্টারপ্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

AndroidiPhoneMac/PCWhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

আমাদের সাথে যোগাযোগ করুনহেল্প সেন্টারঅ্যাপনিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap