কন্টেন্ট দেখুন
  • হোম
  • অ্যাপ
    • কলিংমেসেজিংগ্রুপস্ট্যাটাসচ্যানেলMeta AIনিরাপত্তা
  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
ডাউনলোড করুন
শর্তাবলী ও প্রাইভেসি পলিসি2026 © WhatsApp LLC
WhatsApp-এর হোম পেজWhatsApp-এর হোম পেজ
    • কলিং

      ভয়েস ও ভিডিওর সাথে কানেক্টেড থাকুন।

    • মেসেজিং

      স্টিকার, ভয়েস, GIF ও আরও অনেক কিছু দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করুন।

    • গ্রুপ

      গ্রুপে কানেক্ট থাকার জন্য আপনার প্রয়োজনীয় মেসেজিং ফিচার।

    • চ্যানেল

      আপনার কাছে গুরুত্বপূর্ণ, এমন প্রসঙ্গে আপডেট পান।

    • Meta AI

      WhatsApp-এর নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবহার করে যেকোনও বিষয়ে সাহায্য পান।

    • স্ট্যাটাস

      আপনার দৈনন্দিন ফটো, ভিডিও এবং ভয়েস নোট শেয়ার করুন।

    • নিরাপত্তা

      একাধিক স্তরযুক্ত সুরক্ষা যা আপনাকে নিরাপদ রাখে।

  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
  • অ্যাপ
লগইন করুনডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

নতুন ফিচারের সংক্ষিপ্তসার: গ্রুপ চ্যাট, ইভেন্ট, কল, চ্যানেল ও আরও অনেক কিছুর আপডেট

ধারাবাহিকভাবে নতুন ফিচার ও আপডেট যোগ করা হলে, WhatsApp ব্যবহার করার উপযোগী ও আকর্ষণীয় উপায়গুলো যাতে হাতছাড়া না হয়, তা সহজে এড়ানো যেতে পারে। সেই কারণে, আপনাকে আপডেট রাখতে আমরা নিয়মিতভাবে সাম্প্রতিক আপডেট, বিভিন্ন টুল ও সেটিংয়ের সংক্ষিপ্তসার শেয়ার করব। আপনার কথোপকথন ও কল আরও আনন্দদায়ক করতে এবং চ্যানেলের অভিজ্ঞতা উন্নত করতে, আমাদের সম্প্রতি চালু করা কিছু ফিচার সম্পর্কে আজকের সংক্ষিপ্তসারে জানানো হয়েছে।

চ্যাট

পরিবারের লোকজন ও ফ্রেন্ডদের সাথে, ব্যক্তিগত ও এনক্রিপ্টেড চ্যাট করার জায়গা

গ্রুপ চ্যাটে ‘অনলাইন’ ইন্ডিকেটর: আপনার সাথে চ্যাট করার জন্য লোকেরা অনলাইন আছেন কি না তা জানতে এটি সাহায্য করে, আপনি এখন ঠিক গ্রুপের নামের নিচে রিয়েল-টাইমে কত জন ‘অনলাইন’ আছেন তা দেখতে পাবেন।

গ্রুপে নোটিফিকেশন হাইলাইট করা: আপনার গ্রুপ চ্যাটের নোটিফিকেশনকে অগ্রাধিকার দেওয়ার জন্য, কোনো সহজ উপায়ের প্রয়োজন আছে কি? নতুন 'সংশ্লিষ্ট বিষয়ে জানান' সেটিং ব্যবহার করে, সেভ করা পরিচিতিদের কাছ থেকে @ট্যাগ করা, জবাব ও মেসেজের নোটিফিকেশন সীমিত করতে 'হাইলাইট করুন' বেছে নিন বা সব নোটিফিকেশন পেতে 'সব' বেছে নিন।

ইভেন্টের আপডেট: এছাড়াও, গ্রুপে ইভেন্ট তৈরি করতে, আপনি এখন 1:1 কথোপকথনের মাধ্যমে ইভেন্ট তৈরি করতে পারবেন। এছাড়াও, আমরা ‘হয়তো’ নামের বিকল্প হিসাবে RSVP করা অর্থাৎ আমন্ত্রণের জবাব দেওয়া, আমন্ত্রিত ব্যক্তিকে অন্যদের আমন্ত্রণ জানানোর অনুমতি দেওয়া এবং দীর্ঘ সময় পর্যন্ত চলা ইভেন্টের জন্য শেষের তারিখ ও সময় যোগ করা ও চ্যাটে ইভেন্ট পিন করার সুবিধা যোগ করেছি।

ট্যাপ করে প্রতিক্রিয়া জানানো: আপনি মাঝেমধ্যে অন্য কারো বক্তব্যে শুধুমাত্র সম্মতি জানাতে +1 উত্তর দিতে পারেন। আপনি এখন দ্রুত সবার প্রতিক্রিয়া দেখতে পাবেন এবং আপনার ইচ্ছেমতো প্রতিক্রিয়া পাঠাতে পারবেন।

iPhone-এ ডকুমেন্ট স্ক্যান করা: iPhone-এ WhatsApp থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন। অ্যাটাচমেন্ট ট্রে থেকে শুধু ‘ডকুমেন্ট স্ক্যান করুন’ বেছে নিয়ে, স্ক্যান করার ধাপগুলো অনুসরণ করুন, তারপর ডকুমেন্ট ক্রপ করে সেভ করুন।

iPhone-এর জন্য ডিফল্ট অ্যাপ: সাম্প্রতিক iOS আপডেটের সাহায্যে, আপনি এখন নিজের iPhone-এ WhatsApp-কে ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ হিসাবেও সেট করতে পারবেন। পাল্টানোর জন্য, সেটিংস > ডিফল্ট অ্যাপ-এ গিয়ে WhatsApp বেছে নিন।

কল

এক জায়গাতেই নতুন কল করা, কলের লিঙ্ক শেয়ার করা ও আপনার কলের ইতিহাস পরিচালনা করার একটি সুনির্দিষ্ট ট্যাব

ভিডিও কলের জুম বাড়ানোর জন্য পিঞ্চ করা: iPhone ইউজাররা ভিডিও কলে থাকার সময়ে, নিজের বা অন্যদের ভিডিওতে আরও কাছ থেকে দেখার সুবিধা পেতে ভিডিওর জুম বাড়ানোর জন্য এখন পিঞ্চ করতে পারবেন।

চ্যাট থেকে কলে যোগ করা: উপরে 'কল' আইকনে ট্যাপ করে ও ‘কলে যোগ করুন’ বেছে নিয়ে, চ্যাট থ্রেড থেকে চলতি 1:1 কলে সরাসরি কাউকে যোগ করতে পারবেন।

সমস্যাহীন ভিডিও কল উপভোগ করা: আপনাকে আরও নির্ভরযোগ্য ও উচ্চ গুণমানের ভিডিও কলের সুবিধা দিতে, আমরা প্রযুক্তি আপগ্রেড করেছি। আমাদের অপ্টিমাইজ করা রাউটিং সিস্টেম সেরা সংযোগের পাথ খোঁজে, কল ড্রপ হওয়া ও ভিডিও বন্ধ হয়ে যাওয়া কমায়। আপনাকে আরও আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে, আমাদের উন্নত ব্যান্ডউইথ ডিটেকশন দ্রুত আপনার ভিডিওকে HD গুণমানে আপগ্রেড করে।

আপডেট

এই ট্যাবটি হলো স্ট্যাটাস ও চ্যানেলের হোম অর্থাৎ সেন্ট্রাল হাব এবং আপনার ব্যক্তিগত চ্যাট থেকে আলাদা

চ্যানেলের জন্য ভিডিও নোট : চ্যাটের মতোই চ্যানেল অ্যাডমিনরা এখন চটজলদি ছোট ভিডিও (৬০ সেকেন্ড বা তার চেয়ে কম সময়ের) রেকর্ড করতে এবং ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারবেন।

চ্যানেলে ভয়েস মেসেজের ট্রান্সস্ক্রিপ্ট: ব্যস্ত থাকার সময়ে এখন মেসেজ শুনতে না পারলে, চ্যানেলের ভয়েস মেসেজ আপডেটের লিখিত সারাংশ পাবেন।

QR কোড: চ্যানেলের অ্যাডমিন হিসাবে আপনি এখন অনন্য QR কোড শেয়ার করতে পারবেন যা আপনার চ্যানেলের সঙ্গে সরাসরি সংযোগ করে, অন্যদের সাথে কিছু শেয়ার করা এবং চ্যানেলের অডিয়েন্স বাড়ানো সহজ করে তোলে।

শীঘ্রই আরও ফিচার ও আপডেট সম্পর্কে জানতে, আমাদের সঙ্গে জুড়ে থাকুন!

৯ এপ্রিল, ২০২৫

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

ফিচারব্লগনিরাপত্তাবিজনেসের জন্য

আমরা কারা

আমাদের সম্পর্কেক্যারিয়ারব্র্যান্ড সেন্টারপ্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

AndroidiPhoneMac/PCWhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

আমাদের সাথে যোগাযোগ করুনহেল্প সেন্টারঅ্যাপনিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap