কন্টেন্ট দেখুন
  • হোম
  • অ্যাপ
    • কলিংমেসেজিংগ্রুপস্ট্যাটাসচ্যানেলMeta AIনিরাপত্তা
  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
ডাউনলোড করুন
শর্তাবলী ও প্রাইভেসি পলিসি2026 © WhatsApp LLC
WhatsApp-এর হোম পেজWhatsApp-এর হোম পেজ
    • কলিং

      ভয়েস ও ভিডিওর সাথে কানেক্টেড থাকুন।

    • মেসেজিং

      স্টিকার, ভয়েস, GIF ও আরও অনেক কিছু দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করুন।

    • গ্রুপ

      গ্রুপে কানেক্ট থাকার জন্য আপনার প্রয়োজনীয় মেসেজিং ফিচার।

    • চ্যানেল

      আপনার কাছে গুরুত্বপূর্ণ, এমন প্রসঙ্গে আপডেট পান।

    • Meta AI

      WhatsApp-এর নিরাপত্তা ও প্রাইভেসি ব্যবহার করে যেকোনও বিষয়ে সাহায্য পান।

    • স্ট্যাটাস

      আপনার দৈনন্দিন ফটো, ভিডিও এবং ভয়েস নোট শেয়ার করুন।

    • নিরাপত্তা

      একাধিক স্তরযুক্ত সুরক্ষা যা আপনাকে নিরাপদ রাখে।

  • প্রাইভেসি
  • হেল্প সেন্টার
  • ব্লগ
  • বিজনেসের জন্য
  • অ্যাপ
লগইন করুনডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

ব্রাজিলের লোকজন ও ছোট ব্যবসায়ীদের জন্য WhatsApp-এ পেমেন্ট বৈশিষ্ট্য চালু করা হচ্ছে

আমরা এটা জানাতে পেরে খুব খুশি যে, আমরা আজ থেকে ব্রাজিলের WhatsApp ব্যবহারকারীদের জন্য WhatsApp ডিজিটাল পেমেন্ট চালু করছি। লোকজন চ্যাট থেকে না বেরিয়েই নিরাপদে টাকা পাঠাতে পারবেন বা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন।

১০ মিলিয়নেরও বেশি ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা ব্রাজিলের কমিউনিটির হৃদস্পন্দন। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কোনো ব্যবসায়ীকে জ্যাপ পাঠানো এখন দ্বিতীয় স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এখন কোনো স্টোরের ক্যাটালগ দেখার পাশাপাশি, গ্রাহকরা প্রোডাক্টের জন্য পেমেন্টও করতে পারবেন। পেমেন্টের পদ্ধতি সহজ হলে আরও বেশি ব্যবসা ডিজিটাল অর্থনীতির সাথে যুক্ত হবে এবং ব্যবসায়িক উন্নতির জন্য আরও নতুন নতুন সুযোগ পাওয়া যাবে।

এছাড়াও, আমরা মেসেজ পাঠানোর মতই প্রিয়জনের কাছে টাকা পাঠানোর প্রসেসটিও সহজ করছি, যা এখন খুবই গুরুত্বপূর্ণ যেহেতু লোকজন শারীরিকভাবে একজন আরেকজনের থেকে দূরে থাকছেন। যেহেতু Facebook Pay-এর মাধ্যমে WhatsApp-এ পেমেন্ট চালু করা হয়, তাই ভবিষ্যতে যাতে লোকজন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলি Facebook-এর বিভিন্ন অ্যাপে একই কার্ডের তথ্য ব্যবহার করতে পারে আমরা সেটি সম্ভব করতে চাই।

নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আমরা পেমেন্ট তৈরি করেছি, এতে অনুমোদিত নয় এমন ট্রানজ্যাকশন রোধ করার জন্য একটি বিশেষ ছয় ডিজিটের পিন বা ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। শুরু করার জন্য আমরা ভিসা এবং মাস্টারকার্ড নেটওয়ার্কগুলিতে Banco do Brasil, Nubank এবং Sicredi-এর ডেবিট বা ক্রেডিট কার্ড সাপোর্ট করব - এজন্য আমরা ব্রাজিলের প্রধান পেমেন্ট প্রসেসর Cielo-এর সাথে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও অংশীদারদের স্বাগত জানাতে আমরা একটি উন্মুক্ত মডেল তৈরি করেছি।

লোকজন বিনামূল্যে WhatsApp-এ টাকা পাঠাতে বা কেনাকাটা করতে পারবেন। ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য একটি প্রসেসিং ফি প্রদান করবেন, সেটি তারা ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন গ্রহণের সময় যে ফি প্রদান করে থাকেন তার সমপরিমাণ হবে।

আজ থেকে শুরু হওয়া WhatsApp এর পেমেন্ট পুরো ব্রাজিলের লোকজনের কাছে পৌঁছানো শুরু করবে এবং আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার সাথে সাথে এটিকে প্রত্যেকের কাছে নিয়ে যাওয়ার প্রত্যাশায় আছি।

১৫ জুন, ২০২০

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

ফিচারব্লগনিরাপত্তাবিজনেসের জন্য

আমরা কারা

আমাদের সম্পর্কেক্যারিয়ারব্র্যান্ড সেন্টারপ্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

AndroidiPhoneMac/PCWhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

আমাদের সাথে যোগাযোগ করুনহেল্প সেন্টারঅ্যাপনিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap