ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

ডেস্কটপের জন্য ব্যক্তিগত আর নিরাপদ কলিং পরিষেবা চালু করা হচ্ছে

আমরা এটা জানাতে পেরে খুব খুশি যে, WhatsApp-এর ডেস্কটপ অ্যাপে এখন ব্যক্তিগত আর নিরাপদ ওয়ান-টু-ওয়ান ভয়েস ও ভিডিও কল করতে পারবেন।

গত এক বছর ধরে আমরা দেখছি যে লোকজন প্রায়ই দীর্ঘ সময় কথোপকথনের জন্য একে অন্যকে কল করতে আগের চেয়ে অনেক বেশি WhatsApp ব্যবহার করছে। গতবার ইংরেজি নববর্ষের প্রাক্কালে আমরা ১.৪ বিলিয়ন ভয়েস ও ভিডিও কলসহ এক দিনে সর্বোচ্চ কল করার রেকর্ড ভেঙ্গেছি। এখনও অনেক লোক তাদের প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন আছেন এবং নতুন পদ্ধতিতে কাজের জন্য সমন্বয় করছেন, তাই আমরা চাই আপনি বিশ্বের যেখানেই থাকুন বা যে ডিভাইসই ব্যবহার করুন না কেন WhatsApp-এর কথোপকথন যেন আপনার প্রিয়জনের সাথে যতটা সম্ভব কাছাকাছি থাকার অনুভূতি প্রদান করে।

কথোপকথনের জন্য বড় স্ক্রিন ব্যবহার করলে সহকর্মীদের সাথে সহজে কাজ করা যায়, বড় ক্যানভাসে নিজের পরিবারের লোকজনকে আরও স্পষ্টভাবে দেখা যায় আবার কথা বলার সময় হাত খালি থাকায় ঘরের মধ্যে হাঁটাচলাও করা যায়। ডেস্কটপ কলিংকে আরও ব্যবহার উপযোগী করার জন্য আমরা নিশ্চিত করেছি যে এটি পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন উভয়ের জন্যই নির্বিঘ্নে কাজ করবে, আপনার কম্পিউটার স্ক্রিনে আকার পরিবর্তনযোগ্য স্বতন্ত্র উইন্ডোতে দেখানো হবে এবং সবসময় উপরে সেট করা থাকবে যাতে আপনি কখনও ব্রাউজার ট্যাবে বা খোলা উইন্ডোর স্তুপে নিজের ভিডিও কলিং হারিয়ে না ফেলেন।

WhatsApp-এ ভয়েস ও ভিডিও কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে, যার ফলে আপনি নিজের ফোন বা কম্পিউটার যেখান থেকেই কল করুন না কেন WhatsApp সেগুলো পড়তে বা শুনতে পারবে না। WhatsApp ডেস্কটপ অ্যাপে ওয়ান-টু-ওয়ান কল শুরু করা হচ্ছে, যাতে আমরা আপনাকে একটি নির্ভরযোগ্য ও উচ্চ-মানের অভিজ্ঞতা প্রদানের নিশ্চয়তা দিতে পারি। আমরা ভবিষ্যতে গ্রুপ ভয়েস কল ও ভিডিও কলের পরিষেবা অন্তর্ভুক্ত করতে এই বৈশিষ্ট্যটি উন্নত করব।

আশা করি লোকজন তাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত আর নিরাপদ ডেস্কটপ কলিং পরিষেবা উপভোগ করবেন। কীভাবে Windows PC ও Mac-এ ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করবেন, এখানে সেই তথ্য সহ আরও অনেক কিছু জানুন।

৪ মার্চ, ২০২১

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)