ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

আমাদের আপডেট সম্পর্কিত আরও তথ্য

আজ আমরা WhatsApp ব্যবহারকারীদেরকে আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি কীভাবে পর্যালোচনা করতে বলব সে ব্যাপারে আপডেট হওয়া প্ল্যান শেয়ার করছি। এই আপডেটটি সম্পর্কে পূর্বে লোকজনের মধ্যে অনেক ভুল তথ্য ছড়িয়েছে, তাই আমরা যেকোনও ভুল বোঝাবুঝি দূর করার জন্য অবিরাম কাজ করে চলেছি।

মনে রাখবেন যে আমরা WhatsApp-এ কোনও ব্যবসার সাথে চ্যাট করা বা শপিং করার নতুন উপায় তৈরি করছি যেগুলি সম্পূর্ণ ঐচ্ছিক অর্থাৎ এগুলির ব্যবহার বাধ্যতামূলক নয়। ব্যক্তিগত মেসেজ সবসময় এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা থাকবে, এর ফলে WhatsApp সেগুলি পড়তে বা শুনতে পারবে না।

আমরা পর্যালোচনা করেছি যে পরিবর্তনগুলি সম্পর্কে আমরা কীভাবে আরও স্পষ্টভাবে বোঝাতে পারতাম। আমরা চাই প্রত্যেকেই আমাদের চিরকাল ধরে দিয়ে আসা সুরক্ষামূলক এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পর্কে জানুক এবং এই আস্থা রাখুক যে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখন WhatsApp-এর স্ট্যাটাস বৈশিষ্ট্যটির মধ্যে আমাদের মূল্যবোধ ও বিভিন্ন বৈশিষ্ট্য সংক্রান্ত আপডেট শেয়ার করছি। আমাদের মতামতকে সুস্পষ্ট করার জন্য আমরা আরও অনেক কিছু করব।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে WhatsApp-এ একটি ব্যানার দেখা যাবে যেখানে আরও তথ্য প্রদান করা হবে যা লোকজন তাদের সুবিধামতো পড়তে পারবেন। এছাড়াও আমরা যে উদ্বেগগুলোর বিষয়ে শুনেছি সেগুলোর বিষয়ে খতিয়ে দেখতে ও সেগুলোর সমাধান করার জন্য আরও তথ্য অন্তর্ভুক্ত করেছি। অবশেষে, আমরা WhatsApp-এর ব্যবহার চালিয়ে যেতে এই আপডেটগুলি পর্যালোচনা ও মেনে নেওয়ার জন্য লোকজনকে মনে করাতে থাকব।

আমরা মনে করি লোকজনের এটি জানা গুরুত্বপূর্ণ যে আমরা কীভাবে WhatsApp-এর পরিষেবা বিনামূল্যে প্রদান করতে পারি। প্রতিদিন কয়েক লক্ষ লোকজন কোনও না কোনও ব্যবসার সাথে WhatsApp চ্যাট শুরু করে, কারণ ফোন কল করা বা ইমেল আদান-প্রদানের চেয়ে এটি করা অনেক সহজ। WhatsApp-এ গ্রাহক পরিষেবা প্রদানের জন্য ব্যবসার কাছ থেকে মাশুল নেওয়া হয় - লোকজনের কাছ থেকে নয়। কিছু শপিং বৈশিষ্ট্যে Facebook অন্তর্ভুক্ত থাকে যাতে ব্যবসা তাদের ইনভেন্টরি Facebook-এর সকল অ্যাপগুলিতে ম্যানেজ করতে পারে। আমরা সরাসরি WhatsApp-এ আরও তথ্য প্রদর্শন করি যাতে লোকজন ব্যবসার সাথে যোগাযোগ করবেন কি না তা নিজেরা ঠিক করতে পারেন।

আমরা জানি যে এই সময়ে কিছু লোকজন অন্যান্য অ্যাপ যাচাই করছেন এটি দেখতে যে সেগুলি তাদের কী অফার করছে। আমরা দেখেছি যে আমাদের কিছু প্রতিদ্বন্দ্বী এমনটি দাবি করছে যে তারা লোকজনের মেসেজ দেখতে পারে না - কিন্তু জেনে রাখুন যে যদি কোনও অ্যাপ ডিফল্ট হিসেবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন অফার না করে, এর অর্থ তারা আপনার মেসেজ পড়তে পারে। অন্যান্য অ্যাপ বলছে যে তারা আরও ভালো কারণ তারা WhatsApp-এর চেয়েও কম তথ্য অ্যাক্সেস করে। নির্ভরযোগ্য ও নিরাপদ পরিষেবা প্রদান করতে WhatsApp-এর কিছু সীমিত ডেটায় অ্যাক্সেস করার প্রয়োজন হয় এবং আমরা বিশ্বাস করি যে লোকজন কোনও মেসেজিং অ্যাপের মধ্যে এই নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার খোঁজই করে থাকেন। আমরা গভীর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি এবং আমরা এই দায়িত্ব পূরণের জন্য নতুন মাধ্যম উন্নয়ন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাব যাতে বেশি নয়, খুব স্বল্প তথ্যের ব্যবহার করা যায়।

আমরা তাদের প্রত্যেককে আন্তরিকভাবে সাধুবাদ জানাই যারা ভুল বোঝাবুঝি দূর করতে আমাদের সহায়তা করেছেন এবং যেকোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। ২০২১ সালে আরও অনেক কিছু আসছে এবং আগামী কিছু সপ্তাহ ও মাসে সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে।

১৮ ফেব্রুয়ারি, ২০২১

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)