২৩ সেপ্টেম্বর, ২০২৫

১৮০টির বেশি দেশে ৩ বিলিয়নেরও বেশি ইউজার আমাদের পরিষেবা ব্যবহার করেন এবং বিশ্বের যে প্রান্তেই তারা থাকুন না কেন, আমরা সবসময় আমাদের ইউজারদের মধ্যে আরও বেশি ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করার চেষ্টা করি। আমরা বুঝতে পারি যে অনেক সময় ভাষার কারণে অনেক কাজ করতে বা নিজের মনোভাব প্রকাশ করতে আমাদের সমস্যা হয়। এরজন্য আমরা অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি যে, আমরা WhatsApp-এ মেসেজ অনুবাদের ফিচার চালু করতে চলেছি, যাতে আপনি বিভিন্ন ভাষার লোকেদের সাথে আরও সহজে যোগাযোগ করতে পারেন।
আপনি অন্য কোনো ভাষায় মেসেজ দেখলে, সেই মেসেজটিতে দীর্ঘ সময় চাপ দিয়ে 'অনুবাদ করুন'-এ ট্যাপ করুন। আপনি যে ভাষা থেকে বা যে ভাষায় মেসেজটি অনুবাদ করতে চান, সেই ভাষাটি বেছে নিন এবং ভবিষ্যতে অনুবাদ ব্যবহার করার জন্য সেভ করে রাখতে এটি ডাউনলোড করুন। এটি ১:১ চ্যাট, গ্রুপ ও চ্যানেল আপডেটেও কাজ করবে।
Android ইউজাররা চাইলে সম্পূর্ণ চ্যাট থ্রেডের জন্য অটোমেটিক অনুবাদ চালু করতে পারবেন, যাতে সেই কথোপকথনে ভবিষ্যতে আসা সব মেসেজও অনুবাদ করা যায়।
মেসেজ অনুবাদ আপনার চ্যাটের প্রাইভেসি সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা হয়েছে। তাই অনুবাদ আপনার ডিভাইসে সংগঠিত হয় এবং WhatsApp তা দেখতে পারে না।
আমরা Android ও iPhone ইউজারদের জন্য আজ থেকে ধীরে ধীরে মেসেজ অনুবাদ চালু করছি, এখন কিছু নির্দিষ্ট ভাষাই এতে উপলভ্য আছে, ভবিষ্যতে আরও ভাষা যোগ করা হবে। Android ইউজাররা ছয়টি ভাষায় এই সুবিধা পাবেন: ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রুশ ও আরবি। আমাদের iPhone ইউজারদের জন্য ফিচারটি ১৯টির বেশি ভাষায় লঞ্চ করা হবে।
আশা করি এই ফিচারটি ভাষার ব্যবধান দূর করতে সাহায্য করবে এবং ঘনিষ্ঠ জনের সাথে ও পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর সাথে যোগাযোগের ক্ষেত্রে আরও গভীরভাবে সংযোগ তৈরি করতে সাহায্য করবে।