ফিচার
CallingMessagingGroupsChannelsMeta AIStatusSecurityParental controls
PrivacyBlogAppsHelp Centerবিজনেসের জন্য
Log In
Download
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

ছোট ব্যবসার ক্যাটালগ চালু করা হচ্ছে

WhatsApp-এ লোকেরা তাদের পছন্দের বিভিন্ন ব্যবসার সাথে কথা বলতে চান, কিন্তু প্রোডাক্ট সম্পর্কে জানতে একাধিক মেসেজ ও ছবির আদানপ্রদান করা বিরক্তিকর বিষয়। আজ আমরা WhatsApp Business অ্যাপে ক্যাটালগ চালু করে, ব্যবসার প্রোডাক্ট ও পরিষেবা সম্পর্কে জানা আরও সহজ করছি।

ক্যাটালগ হলো একটি মোবাইল স্টোরফ্রন্ট বা শোকেস, ব্যবসায়ীরা এখানে তাদের ব্যবসার প্রোডাক্ট দেখাতে ও শেয়ার করতে পারেন, যাতে লোকেরা সহজেই সেখান থেকে বেছে, তাদের পছন্দের জিনিস কিনতে পারেন। আগে ব্যবসায়ীদের তাদের প্রোডাক্টের ছবি প্রতিবার একটি করে এবং বার বার সেই সংক্রান্ত তথ্য পাঠাতে হতো - তবে গ্রাহকরা এখন ব্যবসায়ীদের পুরো ক্যাটালগ WhatsApp এর মধ্যেই দেখতে পাবেন। এতে ব্যবসায়ীদের আরও পেশাদার লাগবে এবং গ্রাহকরা কোনো ওয়েবসাইটে না গিয়েই চ্যাট করতে পারবেন।

যেমন Agradaya হলো ইন্দোনেশিয়ার একটি ভেষজ পদার্থ ও মশলাপাতির চালু ব্যবসা। আমরা এর মালিক অন্ধিকা মাহারদিকাকে এই ক্যাটালগ বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করার পূর্বাধিকার দিয়েছি এবং তিনি জানিয়েছেন যে এতে গ্রাহকরা তাদের প্রোডাক্ট, সেগুলোর দাম জানতে ও ছবি দেখতে পারছেন এবং এর ফলে গ্রাহকদের তারা আরও ভালো পরিষেবা দিতে পারছেন।

ক্যাটালগের প্রতিটি আইটেমের জন্য ব্যবসায়ী সেটির দাম, বর্ণনা ও প্রোডাক্ট কোড সহ তথ্য দিতে পারবেন। ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের ফোনে মূল্যবান স্টোরেজ স্পেস বাঁচাতে, WhatsApp এই ক্যাটালগগুলো হোস্ট করে।

মাত্র কয়েকটি সাধারণ ধাপে, WhatsApp Business অ্যাপে ক্যাটালগ তৈরি করা যায়। শুরু করার জন্য ভিডিওটি দেখুন:


এখন এই ক্যাটালগ বৈশিষ্ট্যটি ব্রাজিল, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, যুক্তরাজ্য ও আমেরিকায় Android ও iPhone-এ WhatsApp Business অ্যাপ ব্যবহারকারী সব ব্যবসার জন্য পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি এটি বিশ্বব্যাপী চালু করা হবে। এই ক্যাটালগ কীভাবে ছোট ব্যবসায়ীদের তাদের গ্রাহকদের সঙ্গে সংযুক্ত হতে ও ব্যবসা বাড়াতে সাহায্য করছে, আমরা তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।


৭ নভেম্বর, ২০১৯

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)