ডাউনলোড করুন
ফিচার
কলিংমেসেজিংগ্রুপচ্যানেলMeta AIস্ট্যাটাস নিরাপত্তা
প্রাইভেসিব্লগঅ্যাপহেল্প সেন্টারবিজনেসের জন্য
লগইন করুন
ডাউনলোড করুন
ব্লগে ফিরে যান
WhatsApp ব্লগ

WhatsApp-এ কমিউনিটির বিষয়ে আমাদের আমাদের পরিকল্পনা শেয়ার করা

কমিউনিটি নামের নতুন যে ফিচার আমরা WhatsApp-এ যোগ করছি তা নিয়ে আজ আমরা আমাদের ভিশন শেয়ার করতে পেরে আনন্দিত। ২০০৯ সালে WhatsApp লঞ্চ হওয়ার পর থেকেই আমরা এই বিষয়টিতে ফোকাস করেছি যে, কোনও ব্যক্তি অথবা বন্ধুবান্ধব অথবা পারিবারিক গ্রুপের সাথে কথা বলার সময়ে আমরা ব্যবহারকারীদের কথোপকথনকে সাবলীল করতে সবথেকে সেরা কী ফিচার নিয়ে আসতে পারি। আমরা মাঝে মধ্যেই এমন ব্যক্তিদের কাছ থেকে মতামত পাই যারা কোনও কমিউনিটিতে একে অপরের মধ্যে কথোপকথন চালাতে এবং যোগাযোগ স্থাপন করতে WhatsApp ব্যবহার করেন।

স্কুল, স্থানীয় ক্লাব এবং অলাভজনক সংস্থার মতো প্রতিষ্ঠানগুলি এখন নিরাপদে কথোপকথন চালাতে ও প্রয়োজনীয় কাজ সারতে WhatsApp-এর উপরে নির্ভর করে, বিশেষ করে অতিমারির সময়ে একে অপরের থেকে দূরে থেকেও কীভাবে একসাথে কাজ করা যায় তার অভিনব পন্থা আমার সবাই খুঁজতে বাধ্য হয়েছি। আমাদের পাওয়া প্রচুর মতামতের উপরে নির্ভর করে আমরা বলতে পারি যে, এই ধরনের ব্যস্ত গ্রুপগুলির মধ্যে হওয়া কথোপকথনগুলির, ঠিক মতো ব্যবস্থাপনায় সাহায্য করতে আমরা অনেক কিছুই করতে পারি।

আর তাই আমরা নিয়ে এসেছি কমিউনিটি। WhatsApp-এ কমিউনিটি, ব্যবহারকারীদের পছন্দমতো পরিকাঠামো ব্যবহার করে এক ছাতার তলায় বিভিন্ন গ্রুপ নিয়ে আসতে সাহায্য করবে। এইভাবে, সমগ্র কমিউনিটিতে পাঠানো আপডেট পেতে পারবেন এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ অপেক্ষাকৃত ছোট আলোচনা গ্রুপ সহজেই ব্যবস্থাপনা করতে পারবেন। কমিউনিটিতে, সবাইকে পাঠানো অ্যানাউন্সমেন্ট মেসেজ এবং কোন গ্রুপগুলিকে যোগ করা যাবে তার উপরে নিয়ন্ত্রণ সমেত অ্যাডমিনদের জন্য শক্তিশালী নতুন টুলও থাকবে।

আমরা মনে করি যে, একজন স্কুল প্রিন্সিপ্যালের কাছে বাচ্ছাদের অভিভাবকদের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে ও নির্দিষ্ট ক্লাস, পাঠ্য বহির্ভূত অ্যাক্টিভিটি অথবা ভলিন্টিয়ার নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়ে গ্রুপ সেট আপ করতে, স্কুলের সকল অভিভাবককে একজায়গায় করার কাজ কমিউনিটি সহজ করে দেবে।

WhatsApp-এ গ্রুপ কীভাবে কাজ করে সেই নিয়ে আমরা বেশ কিছু উন্নতি করেছি, তা সে কমিউনিটির অংশ হোক বা নাই হোক। আমরা মনে করি যে, এইগুলি মানুষদের নতুন পদ্ধতিতে শেয়ার করতে সাহায্য করবে এবং অপেক্ষাকৃত বড় আকারের চ্যাটগুলিতে ওভারলোড কমাবে। এই ফিচারগুলি আগামী সপ্তাহগুলিতে চলে আসবে তাই কমিউনিটি তৈরি হওয়ার আগেই লোকজন এইগুলি ব্যবহার করে দেখতে পারবেন।

  • প্রতিক্রিয়া - ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানোর সুবিধা WhatsApp-এ নিয়ে আসা হচ্ছে, তাই ব্যবহারকারীরা নতুন মেসেজ লিখে ভরিয়ে না তুলে দ্রুত তাদের মতামত শেয়ার করতে পারবেন।
  • অ্যাডমিনের পক্ষ থেকে মোছা - গ্রুপ অ্যাডমিনেরা, সবার চ্যাট থেকেই আপত্তিজনক অথবা সমস্যাসৃষ্টিকারী চ্যাট মুছে দিতে পারবেন।
  • ফাইল শেয়ার – ২ গিগাবাইট পর্যন্ত ফাইল সমর্থন করতে আমরা ফাইল শেয়ারিং বাড়াচ্ছি, যাতে লোকজন সহজেই প্রোজেক্টে একসাথে মিলে কাজ করতে পারেন।
  • অপেক্ষাকৃত বড় মাপের ভয়েস কল –আপনার সেই সব প্রয়োজনের কথা মাথায় রেখে যখন চ্যাট করার থেকে লাইভে কথা বলা বেশি ভালো বলে মনে করেন, একেবারে নতুন ডিজাইনে সর্বাধিক ৩২ জনের সাথে এক ট্যাপে ভয়েস কল করার সুবিধা নিয়ে আসতে চলেছি।

কমিউনিটিগুলি চরিত্রগতভাবেই ব্যক্তিগত, আর তাই আমরা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে মেসেজ সুরক্ষিত রাখা অবিরত রাখব। আমাদের গোপনীয়তা ও নিরাপত্তা, সুরক্ষিত রাখতে এই নিরাপত্তা প্রযুক্তি এর আগে এতটা প্রয়োজনীয় কখনই ছিল না। একেবারে নিকট গ্রুপ - স্কুল, ধর্মীয় সংগঠনের সদস্যরা, এমনকি বিজনেসগুলি - ভীষণভাবে চায় যে তারা যেন নিরাপদভাবে ও ব্যক্তিগতভাবে কথোপকথন চালাতে পারে, যেখানে WhatsApp তাদের লেখা প্রত্যেকটি শব্দের উপরে নজর রাখছে না। কমিউনিটির জন্য আমরা গোপনীয়তা, সুরক্ষা ও নিরাপত্তার বিষয় কেমনভাবে সুনিশ্চিত করতে চলেছি তা এখানে আরও বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন।

অন্যান্য অ্যাপগুলি যেখানে হাজার হাজার মানুষের জন্য চ্যাটের বিকাশ করছে, সেখানে আমরা সেই সব গ্রুপগুলিকে সহায়তা যোগানোর উপর মনোযোগ দিচ্ছি যারা আমাদের নিত্যদিনের অংশ। WhatsApp-এ কমিউনিটি ফিচার নিয়ে আসার ক্ষেত্রে আমরা শুরুর দিকে রয়েছি এবং আগামী বছরে তাদের জন্য নতুন ফিচার তৈরি করার উপরে আমরা খুবই মনোযোগ দেবো। আপনাদের হাতে কমিউনিটি তুলে দেওয়ার সময় এসে গিয়েছে এবং আমরা আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকব।

১৪ এপ্রিল ২০২২

ডাউনলোড করুন
WhatsApp-এর প্রধান লোগো
WhatsApp-এর প্রধান লোগো
ডাউনলোড করুন

আমরা কী করি

  • ফিচার
  • ব্লগ
  • নিরাপত্তা
  • বিজনেসের জন্য

আমরা কারা

  • আমাদের সম্পর্কে
  • ক্যারিয়ার
  • ব্র্যান্ড সেন্টার
  • প্রাইভেসি

WhatsApp ব্যবহার করুন

  • মোবাইল
  • ডেস্কটপ
  • ট্যাবলেট
  • WhatsApp ওয়েব

সাহায্য প্রয়োজন?

  • আমাদের সাথে যোগাযোগ করুন
  • হেল্প সেন্টার
  • অ্যাপ
  • নিরাপত্তা উপদেষ্টা
ডাউনলোড করুন

2026 © WhatsApp LLC

শর্তাবলী ও প্রাইভেসি পলিসিSitemap
  • বাংলা
  • मराठी
  • हिन्दी
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)